শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কয়লায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খুলনার জুয়েল খাচাঘর

কলারোয়ার কয়লায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় কলারোয়ার ওফাপুর ফুটবল একাদশকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনার জুয়েল খাচাঘর।

শুক্রবার (১৪আগস্ট) বিকালে কয়লা হাইস্কুল ফুটবল মাঠে কয়লা ফ্রেন্ডস সার্কেল আয়োজিত এ খেলার প্রথমার্ধে ১৮মিনিটে জুয়েল খাচাঘর খুলনার ১৪ নম্বর জার্সিধারী খেলোয়াড় আবু তালেব উজ্জল গোল করে দলকে এগিয়ে নেন। পরে খেলার ২৮ মিনিটে একই দলের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় রাব্বি গোল করে দলের ব্যবধান বাড়ান। ৩৪ মিনিটে খুলনার ১৪ নম্বর জার্সিধারী খেলোয়াড় উজ্জল মন্ডল গোল করে আরো ব্যবধান বাড়িয়ে মধ্যে বিরতিতে যায়।

বিরতির পরে ১৪ মিনিটে আবারো খুলনার ২ নম্বর জার্সিধারী খেলোয়াড় গোল করে ব্যবধান বাড়ান।

খেলাটি পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান মাজেদ। তাকে সহযোগিতা করেন রিয়াজ আহমেদ ও টিটু।

ধারাবিবরণীতে ছিলেন মিলন ও বিকাশ মন্ডল।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, সাবেক ইউপি সদস্য আমজেদ হোসেন, মাসুদ রানা, আশরাফুল, আরিজুল, প্রমিলা ফুটবলার চুমকি প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ