বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে আড়াই হাজার মৎস্য ঘের প্লাবিত, ৪৮০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ

সাতক্ষীরা শ্যামনগরে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আড়াই হাজার মাছের ঘের পানিতে তলিয়ে প্লাবিত হয়েছে। এ সময়ে উপজেলার ১২টা ইউনিয়ন ব্যাপি ঝড়ের প্রভাবে ৪ হাজার ৮শত কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও উপজেলা মৎস্য কর্মকর্তার অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে।

শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় বিভিন্ন নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৭/৮ ফুট বৃদ্ধি পায়। এতে উপকূল রক্ষিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেঁড়িবাধ ভেঙে ও উপচিয়ে লোনা পানি লোকালয়ে প্রবেশ করে।

এ সমেয় ১২ টি ইউনিয়নের বিশেষ করে উপকূলীয় গাবুর, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, কৈখালী ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে আড়াই হাজার মৎস্য ঘের সম্পূর্ণ তলিয়ে একাকার হয়ে যায়। এতে ৫ কোটি টাকার চিংড়ী সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ পানিতে ভেসে যায়।

অপরদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহিনুর ইসলাম জানান, ঝড়ো হাওয়ায় ১২টি ইউনিয়নে ৪ হাজার ৮ শত কাচা ও আধা পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। তার মধ্যে ২৬৫টি কাচা ঘরবাড়ি সম্পূর্ণ বিধস্ত হয় এবং ৪হাজার ৫শত কাচা ও আধা পাকা ঘরবাড়ি আংশিক বিধস্ত হয়। ৫০ হাজার ৮শত মানুষ ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, সাতক্ষীরা রেঞ্জের আওতায় ৫টি বন ষ্টেশন অফিস ও ১২টি টহল ফাড়িতে নির্মিত মিষ্টি পানির পুকুর লোনা পানিতে তলিয়ে একাকার হয়ে গেছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজার গিফারী বলেন, ১২টি ইউনিয়ন ব্যাপি নগদ আড়াই লক্ষ টাকা এবং ১ মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সরকারী সাহায্যে অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি