রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

লেবাননের সঙ্গে যুদ্ধের হুমকি ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ লেবাননের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি।

এক ঘোষণায় লেবানকে হুমকি গান্তজ বলেন, ‘গাজায় ইসরায়েল যেই হামলা করেছে তার চেয়েও ভয়াবহ ও শক্তিশালী হামলা হবে লেবাননে। ইসরায়েলি হামলায় কাঁপবে দেশটি।’

লেবাননের বিরুদ্ধে ইসরাইলের ১৯৮২ সালের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে এক ভাষণে তিনি এ হুমকি দেন বলে ইরনা জানিয়েছে।

হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বেনি গান্তজ বলেন, ‘লেবাননের যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে তার তালিকা তৈরি করা আছে এবং সে তালিকা গাজার তালিকার চেয়েও বড়।’

গাজা যুদ্ধে কার্যত পরাজিত হওয়ার কয়েক দিন পরই ইসরায়েল লেবাননের বিরুদ্ধে এ হুমকি দিল। যদিও লেবাননের হিজবুল্লাহ গাজার প্রতিরোধ সংগঠনগুলোর চেয়েও সামরিক দিক থেকে শক্তিশালী ও অভিজ্ঞ।

হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর গত মঙ্গলবার বলেছেন, ‘গাজা যুদ্ধে যা ঘটেছে তা থেকে ইহুদিবাদী ইসরায়েলকে এই শিক্ষা নিতে হবে যে, বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো।’

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার