ঘূর্ণিঝড় ইয়াস
শ্যামনগরে ক্ষতিগ্রস্ত উপকূল এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার


সাতক্ষীরার শ্যামনগরের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ও দুর্গত এলাকায় সাইক্লোন শেল্টারে অবস্থান করা মানুষের সাথে মতবিনিময় করছেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।
শুক্রবার বিকাল ৩টায় পদ্মপুকুরের ঝাপা সাইক্লোন সেল্টারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিনুল ইসলাম, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এড. এসএম আতাউর রহমান, উপজেলা ওসিসি কর্মকর্তা ট্যাগ অফিসার প্রণব বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান প্রমূখ।
বিভাগীয় কমিশনার দ্রুত বেড়িবাঁধ নির্মাণের জন্য আশ্বাস প্রদান করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন


