রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হেলাতলা ও জয়নগর জয়ী

কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বালক-বালিকাদের অংশগ্রহণে সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্দ্ধ-১৭) এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ মে) সকাল ১০টার দিকে কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে এর উদ্বোধন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২১ এর উপজেলা পর্যায়ে করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী।

ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাবলু, দীলিপ ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিল্পব, চন্দনপুরের ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ক্রীড়া সংগঠনক নাজমুল হাসনাইন মিলন, কলারোয়া নিউজের ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান রনিসহ সীমিত সংখ্যক দর্শক এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হেলাতলা ও চন্দনপুর ইউনিয়ন।
খেলার প্রধমার্থে হেলাতলার পক্ষে আবু সাইদ গোল করে দলকে এগিয়ে নেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পরিশোধের জন্য মরিয়া খেলতে থাকে চন্দনপুর। কিন্তু উল্টো ৪৭ ও ৫০ মিনিটে আরোও দুটি গোল খেলে বসে চন্দনপুর।
নির্ধারিত সময়ে হেলাতলা ৩-০ গোলে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
হেলাতলার পক্ষে আবু সাইদ দু’টি ও সাগর মন্ডল ১টি করে গোল করেন।

বিকাল ৩টায় একই মাঠে জয়নগর ও সোনাবাড়িয়া ইউনিয়ন পরস্পরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় সরাসরি টাইব্রেকারে ৪-২ গোলে জয়নগর জয়লাভ করে।

সকাল ও বিকেলে বিজয়ী দুই দল ২য় রাউন্ডে উঠেছে।

খেলা পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, মোশারফ হোসেন, সাইদুর রহমান ও সাইফুল ইসলাম।
৪র্থ রেফারির দায়িত্ব পালন করেন মোমিনুর রহমান।

ধারাভাষ্য ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান ও শেখ শাহাজাহান আলী শাহিন।

করোনাভাইরাসের প্রেক্ষিতে সরকারি নির্দেশনা অনুযায়ী সীমিত দর্শকের উপস্থিতিতে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার একই মাঠে টূর্ণামেন্টের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
শনিবার সকাল ৯টায় লাঙ্গলঝাড়া বনাম কেরালকাতা, ১২টায় কেঁড়াগাছি বনাম কলারোয়া পৌরসভা, দুপুর আড়াইটায় জালালাবাদ বনাম দেয়াড়া এবং বিকাল সাড়ে ৪টায় কয়লা বনাম কুশোডাঙ্গা ইউনিয়ন পরস্পরের মুখোমুখি হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল