বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক ময়দানে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উক্ত খেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।

উদ্বোধনী খেলায় সাতবাড়ীয় ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ২ গোলে সুফলাকাটি ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
বিকালে পাবলিক ময়দানে অপরখেলায় কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৩-১ গোলে গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।

খেলায় আরো উপস্থিত ছিলেন সাগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত ও গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব।

অপরদিকে শুক্রবার সকালে কেশবপুর সরকারী ডিগ্রী কলেজমাঠে ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ২ গোলে হাসানপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
শুক্রবার বিকালে কেশবপুর সরকারী ডিগ্রী কলেজমাঠে পৌরসভা ফুটবল একাদশ ৩ গোলে পাজিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।

খেলায় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম ও পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু।

এছাড়া শুক্রবার সকালে কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ২ গোলে মজিদপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।

শুক্রবার বিকালে কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ৩ গোলে সাগরদঁাড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান