রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীতে অনুমোদনহীন ওষুধ বিক্রি : জরিমানা ২৫ লাখ, ৮ গোডাউন সিলগালা

রাজধানীতে অনুমোদনহীন ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে ২৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে আটটি ওষুধের গোডাউন সিলগালা ও দুই লাখ টাকার অনুমোদনহীন অবৈধ ওষুধ ধ্বংস করা হয়।

শুক্রবার (১১ জুন) দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাজধানীর কোতওয়ালী থানা এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত র‍্যাব-১০ এর সমন্বয়ে টানা অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজাহার।

অনুমোদনহীন ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে আদ-দোহা সার্জিক্যালকে ছয় লাখ ছয় হাজার, বাংলাদেশ সার্জিক্যালকে ছয় লাখ দুই হাজার, অশমী সার্জিক্যালকে পাঁচ লাখ চার হাজার, রাজীব এন্টারপ্রাইজকে চার লাখ চার হাজার, মা ফার্মেসিকে দুই লাখ দুই হাজার ও শাকিল ব্রাদার্সকে দুই লাখ দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জরিমানার টাকা না দেয়ায় দুইজনকে এক মাস ২২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এএসপি এনায়েত কবীর সোয়েব আরও বলেন, বেশ কিছুদিন ধরে অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রি করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি সৃষ্টিরবিস্তারিত পড়ুন

মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা কমবিস্তারিত পড়ুন

  • শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন
  • সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর : আইজিপি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু হয়েছে ভিলেন: তাজুল ইসলাম
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  • নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু
  • ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত
  • প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি