মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক কেন্দ্রে নৌকা প্রতীকে মাত্র পাঁচ ভোট!

এক কেন্দ্রে নৌকা প্রতীকে মাত্র পাঁচ ভোট! বরগুনার বুড়িরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে নৌকা প্রতীকে মাত্র পাঁচটি ভোট পড়েছে। ভোটের এমন ফল দেখে বিস্ময় প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেন্দ্রটি হচ্ছে মধ্য বুড়িরচর কেন্দ্র। এ কেন্দ্রটি স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীরের বাড়ির কাছে।

এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। উপজেলা সভাপতির এমন ফলাফলে বিতর্কের সৃষ্টি হয়েছে।

সোমবার দেশের ২০৪টি ইউনিয়নের মতো বরগুনার বুড়িরচর ইউনিয়নেও মোট ১১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।

স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীরের বাড়ির কাছে মধ্যবুড়িরচর কেন্দ্রে ভোট পড়েছে ২ হাজার ৩৯১টি। এর মধ্যে হুমায়ুন কবীর আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৮৩ ভোট। এই কেন্দ্রে মাত্র ৫টি ভোট পড়েছে নৌকায়। বাকি ৩টি ভোট পড়েছে হাতপাখা প্রতীকে।

নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান বলেন, কেন্দ্রটি স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবীরের নিজ বাড়ির এলাকায়। হুমায়ুন কবীর নির্বাচনের শুরু থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এলাকায় ভীতির সৃষ্টি করেছেন। ভোটের দিন তিনি নৌকার এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তার করে ওই কেন্দ্রে প্রচুর জাল ভোট আদায় করেছেন। এর বড় প্রমাণ কেন্দ্রে মোট ২ হাজার ৬০০ ভোটের ২ হাজার ৩৯৩ ভোট কাস্ট হওয়া।

এসব অভিযোগ অস্বীকার করে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর বলেন, আমার এলাকার কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করেছি আমি। এ কারণে বেশি ভোট কাস্ট হয়েছে। ভোটাররা নৌকায় যে ভোট দিয়েছেন, তিনি তাই পেয়েছেন। এখানে কোনো জাল ভোট পড়েনি; প্রভাব বিস্তারের ঘটনাও ঘটেনি। নৌকার প্রার্থীর বাড়ির কাছের কেন্দ্রেও তো আমি নামমাত্র ভোট পেয়েছি।

একই রকম সংবাদ সমূহ

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালাবিস্তারিত পড়ুন

  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে