রবিবার, জুন ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সরসকাটি ব্রিজের দু’পাশে পুলিশের কঠোর নজরদারি

সারাদেশে করোনাভাইরাস বিস্তাররোধে সরকারি নির্দেশে প্রশাসনের তৎপর ভূমিকা লক্ষ্য করা গেছে। সেই সাথে সাতক্ষীরাতেও চলছে পুলিশের কঠোর নজরদারি। টানা চতুর্থ সপ্তাহের লকডাউনেও প্রশাসনের প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কলারোয়ার সরসকাটি ব্রিজের দুই পাশে সাতক্ষীরা ও যশোর জেলার সংযোগ স্থল ব্রিজটি। সরকারি বিধিনিষেধ পালনে কলারোয়ার সরসকাটি ফাঁড়ির পুলিশ ও যশোরের ভালুকঘর ফাঁড়ির পুলিশ ব্রিজের দুই পাশে যশোর এবং সাতক্ষীরা সীমান্তে টহল বসিয়েছে।

বিশেষ প্রয়োজন ও নির্দিষ্ট কারণ ছাড়া সাতক্ষীরা ও যশোরের কোন মানুষ যাতায়াত করতে পারবেন না। দুই সীমান্তে বাঁশ দিয়ে বেরিকেট তৈরী করে সার্বক্ষণিক নজরদারি করছে দুই জেলার পুলিশ।

কলারোয়ার সরসকাটি ফাঁড়ির ইনচার্জ (এস আই) তৌফিক আহম্মদ টিপু ও যশোরের ভালুকঘর ফাঁড়ির এ এস আই মোঃ শাহিন সাংবাদিকদের জানিয়েছেন, বিশেষ প্রয়োজন ও নির্দিষ্ট কারণ ছাড়া কাওকে ব্রিজ পার হতে দেওয়া হচ্ছে না। জরুরি চিকিৎসা সেবা, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, কাঁচা মালের পরিবহন ইত্যাদি কারণে যাতায়াতের অনুমতি দিচ্ছেন তারা।

তারা আরও জানিয়েছেন, পুলিশের সদস্যরা সার্বক্ষনিক নজর দারি করছে যাতে বিনা প্রয়োজনে কেউ যাতায়াত করতে না পারে। যাতায়াতের প্রয়োজনে নির্দিষ্ট কারণ দেখাতে না পারলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এমনটাই জানিয়েছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

কলারোয়ায় আল-আমিন ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে দুই কোটি টাকা অর্থ আত্মসাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন