শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রেমের টানে পালানো স্কুলছাত্রীর মায়ের অপহরণ মামলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রেমের টানে পালানো অষ্টম শ্রেণির স্কুলছাত্রীর মা থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। এতে আসামিদের বিরুদ্ধে মুক্তিপণ চাওয়ারও অভিযোগ করেন তিনি।

রোববার (২৭ জুন) পুলিশের অভিযানের খবরে স্কুলছাত্রী আবিদা সুলতানা সুরভীকে (১৪) ঢাকায় রেখে পালিয়ে যায় প্রেমিক সজিব (২০) ও তার সহযোগীরা। পরে আত্মীয়-স্বজনরা মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন।

তিনি বলেন, স্কুলছাত্রীর মায়ের অভিযোগ পাওয়ার পর পুলিশ বিভিন্নস্থানে সাঁড়াশি অভিযান চালায়। পরে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যেতে বাধ্য হয় আসামিরা। স্কুলছাত্রীর মায়ের দায়ের করা অভিযোগটি অপহরণ মামলা হিসেবে রুজু করা হয়েছে বলেও জানান ওসি।

পারিবারিক সূত্র জানায়, শনিবার (২৬ জুন) সকাল ১০টায় সুরভী তার স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে যায়। সেখান থেকে ফেরার পথে একই এলাকার মো. খোকনের ছেলে সজিব ও তার সহযোগীরা সুরভীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণের পর কালিকাপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মোশারফ হোসেন (৩৫) ওই ছাত্রীর মায়ের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় শনিবার (২৬ জুন) রাতে স্কুলছাত্রীর মা শামছুন নাহার বাদী হয়ে থানায় অপহরণের ওই অভিযোগটি দায়ের করেন।

কিন্তু এলাকাবাসী জানায়, সুরভীর সঙ্গে দীর্ঘদিন ধরে সজিবের প্রেমের সম্পর্ক ছিল। সেই প্রেমের টানেই তারা স্বেচ্ছায় এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে থানায় অপহরণ মামলা হয়েছে শুনে আসামিরা পালিয়ে গেলে সুরভীকে তার আত্মীয়-স্বজনরা ঢাকা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছেবিস্তারিত পড়ুন

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে

ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, কিন্তু পর্যাপ্ত পুঁজি নেই- এমন তরুণদের জন্যবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
  • বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা
  • রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
  • জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন