শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২জুলাই

করোনায় খুলনা বিভাগে আরও ২৭ মৃত্যু

খুলনা বিভাগের ১০ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে বিভাগে নতুন করে ১ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় সাতজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় তিনজন, যশোরে দুজন, বাগেরহাটে, নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৮ হাজার ৭২১ জন। আর বিভাগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৩৬ জন। এসময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৩৫৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা শনাক্ত হয়েছে ২২৩ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ১৬৩ জনের। এসময় মারা গেছেন ২৭৪ জন ও সুস্থ হয়েছেন ১১ হাজার ৯০ জন। বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬০৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ জন ও সুস্থ হয়েছেন ২ হাজার ৫২৯ জন।

আর সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৮৪ জনের ও মারা গেছেন ৭৪ জন। এসময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৯১ জন। গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ২৮০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৯০ জনের। করোনায় জেলায় মোট মারা গেছেন ১৫৪ জন ও সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭০ জন।

এদিকে ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৫ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮৩৯ জনের। আর করোনায় মোট মারা গেছেন ৪৮ জন ও সুস্থ হয়েছেন ২ হাজার ৭৫ জন। মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট শনাক্ত হয়েছেন ১ হাজার ৬২৭ জন। মোট মারা গেছেন ২৭ জন ও সুস্থ হয়েছেন ১ হাজার ২৯০ জন।

অপরদিকে ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৭৪ জনের। মোট মারা গেছেন ৯৭ জন ও সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৫ জন। ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ১৮৬ জনের। জেলায় করোনায় মোট মারা গেছেন ২২৫ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৭৭ জন।

এছাড়া চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৯৯ জনের। করোনায় মোট মারা গেছেন ৯৪ জন ও সুস্থ হয়েছেন ২ হাজার ৩০১ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৭৩ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫৪ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন ও সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৬ জন।

এর আগেরদিন খুলনা বিভাগে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়। বিভাগে এদিন করোনায় মৃত্যু হয় ৩৫ জনের। একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয় এক হাজার ২৪৫ জনের। এর আগে খুলনা বিভাগে একদিনে করোনায় সর্বোচ্চ ৩৩ জনের মৃত্যু হয়েছিল।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছেবিস্তারিত পড়ুন

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে

ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, কিন্তু পর্যাপ্ত পুঁজি নেই- এমন তরুণদের জন্যবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার
  • বিআরটিএ’র নতুন নির্দেশনা, মোটরসাইকেল চালকদের জন্য সুখবর
  • বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ডিসেম্বরকেন্দ্রিক আওয়ামী লীগের ব্লুপ্রিন্ট ফাঁস
  • স্কুলে ভর্তি: লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের লিখিত পরীক্ষা
  • রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
  • জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন