বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃষ্টিতে ভেঙে পড়লো গৃহহীনদের দেয়া ঘরের অংশ

আড়াই ঘণ্টার বৃষ্টিতে ভেঙে পড়েছে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন-ভূমিহীনদের জন্য দেয়ি প্রধানমন্ত্রীর উপহারের দু’টি ঘরের অংশ।
মঙ্গলবার বিকালে গোপালগঞ্জের সদর উপজেলার মধুপুর গ্রামের মধুপুর প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

ভেঙে পড়া একটি ঘরের মালিক মো. ইব্রাহীম জানান, পেশাগত কাজে বাইরে থাকায় ঘটনার সময় তার স্ত্রী-সন্তানরা ঘরে ছিল না। কাজ থেকে ফিরে এসে দেখেন বারান্দাসহ ঘরের অনেকটা অংশ ভেঙে পড়েছে।

ভুক্তভোগী আরেক বাসিন্দা মাহফুজা বলেন, ওইদিন বিকালের বৃষ্টিতে বালু সরে গিয়ে আমার ঘরেরও অনেকটা অংশ ভেঙে পড়েছে।

প্রকল্পের অনেক বাসিন্দা অভিযোগ করে বলেছেন, অন্য ঘরগুলোও নানা ঝুঁকিতে রয়েছে। ৫ মাস আগে তারা ঘরগুলো পেয়েছেন।

এরইমধ্যে অনেক ঘরেরই দেয়াল ও মেঝে থেকে পলেস্তারা খসে পড়ছে।

সামান্য বৃষ্টিতেই টিনের চালার বিভিন্ন স্থান দিয়ে পানি পড়ে বিছানাপত্র সব ভিজে যাচ্ছে। ঘরের ভেতরে পানি জমে, জানালা-দরজাও নড়বড়ে। তাই ঝড়-বাদলের এমন দিনে নানা শঙ্কা নিয়ে তারা সেখানে বসবাস করছেন।

সরকারের বরাদ্দকৃত ঘর ভাঙার খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তথ্যসূত্র: বিডি-প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি