বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫ জুলাই : করোনা

কলারোয়ায় কমছে সংক্রমণ, ৩৪ জনের পরীক্ষায় শনাক্ত ২

কলারোয়ায় নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার অনেকটা কমেছে।

সোমবার (৫ জুলাই) ৩৪ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের একজন কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ও অপরজনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরটি পিসিআর ল্যাবে পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) গোলাম সরোয়ার।

ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘এদিন কলারোয়া হাসপাতালে ২৯ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সাতক্ষীরা পিসিআর টেস্টে ৫ জনের নমুনা পরীক্ষায় ১জন শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার প্রায় ৬ শতাংশ।’

এদিন করোনা শনাক্ত ব্যক্তিরা হলেন- র্যাপিড এন্টিজেন কিটসে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামের মৃত জোনাব উদ্দিনের পুত্র আবুহার রহমান (২২) ও পিসিআরে দেয়াড়া গ্রামের মৃত আকরম আলী খানের স্ত্রী মোছা. লুৎফুন্নেছা (৮৫)।

‘করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধানের উপর গুরুত্বরোপ’ করেছেন ডাক্তার জিয়া।

অতিসম্প্রতি করোনা শনাক্তের হার কিছুটা কমেছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১