বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তে গাঁজাসহ এক ব্যক্তি আটক

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ১কেজি ৯৫০ গ্রাম গাজাসহ আবু তালেব (৩০) নামের এক ব্যক্তি আটক হয়েছে। সে উপজেলার বাকসা গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে।

সোমবার সকালে কাকডাঙ্গা বিজিবির হাবিলদার হারুন অর রশিদ জানান-টহলরত বিজিবির অভিযানে কেঁড়াগাছি সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস এর ৩ আরবির সন্নিকটে রাত ১টার দিকে ২/৩জন ব্যক্তিকে দেখে বিজিবি সদস্য এগিয়ে আসলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় বিজিবি সদস্যরা ধাওয়া করে ১কেজি ৯৫০ গ্রাম গাজাসহ আবু তালেব নামের এক ব্যক্তিকে আটক করে। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং-৬(৭)২১। সোমবার সকালে আটকৃত ব্যক্তিকে থানা পুলিশ জেলা আদালতে প্রেরণ করেছেন। অন্যদিকে আটককৃক আবু তালেব অভিযোগ করে বলেন-তার ভাই মোজাম হোসেন ষ্টোক করে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তাকে দেখার জন্য রাত ১টার দিকে তিনি বাড়ী থেকে বের হন। রাস্তায় একা পেয়ে বিজিবি সদস্যরা তাকে ধরে নিয়ে ওই মিথ্যা মামলা জড়িয়ে দেয়। তিনি আরো বলেন,ওই মালের সাথে একজন আসামী আটক হয়েছিলো সেই আসামী রাতে বিজিবির হেফাজত থেকে পালিয়ে যায়। যা তিনি বিজিবির মূখ থেকে আলোচনা করার সময় শুনেছেন। এদিকে মিথ্যা মামলা থেকে তিনি অব্যহতি পাওয়ার জন্য জেলা পুলিশ সুপার ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ এর হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১