শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দরে নকল প্রসাধনীসহ যুবককে ধরলো এনএসআই

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জাহাঙ্গীর মার্কেটে বিএসটিআই এর অনুমোদনহীন নকল প্রসাধনী (কসমেটিকস) দ্রব্য বিক্রিকালে ব্যবসায়ী ফয়সাল হোসেন (২৪) নামক এক যুবককে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জাতীয় নিরাপত্তা সংস্থার ভোমরা অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদারের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জুলাই ২০২১) সকালে ভোমরা বন্দর সংলগ্ন জাহাঙ্গীর মার্কেট এলাকা থেকে নকল প্রসাধনী ব্যবসায়ী ফয়সালকে আটক করে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

আটক ফয়সাল সাতক্ষীরা সদর উপজেলার মুনজিতপুর এলাকার ইয়াদ আলীর পুত্র।

জেলা গোয়েন্দা পুলিশ আটক নকল প্রসাধনী দ্রব্য ব্যবসায়ী ফয়সালকে তার সাতক্ষীরাস্থ মুনজিতপুর বসতবাড়িতে নিয়ে যাওয়ার পর অভিযান চালিয়ে আরো নকল প্রসাধনী দ্রব্য উদ্ধার করে।

আটক ফয়সালের উদ্ধৃতি দিয়ে ডিবি সূত্র জানায়, ঢাকার চকবাজার এলাকার মাইশা এন্টারপ্রাইজ থেকে কম মূল্যে ত্বক ও রুপচর্চার নকল প্রসাধনী দ্রব্য কিনে এনে সাতক্ষীরার আশাশুনী, কলারোয়া, দেবহাটা ও ভোমরা বন্দরের বিভিন্ন দোকানে বিক্রি করে। সে জেনেবুঝে দীর্ঘ এক বছর যাবত এই নকল প্রসাধনী দ্রব্য বিক্রয়ের কাজে নিয়োজিত রয়েছে। ঢাকার চকবাজার মাইশা এন্টারপ্রাইজ থেকে কম মূল্যে বিএসটিআই অনুমোদনহীন ফেয়ার এন্ড লাভলী, পন্ডস ক্রিম, ফেস ওয়াশসহ বিভিন্ন প্রসাধনী দ্রব্য চালান ক্রয় করে সাতক্ষীরার মুনজিতপুর নিজ বসতবাড়িতে জমা রাখে। এখান থেকে প্রথমে প্রসাধনী দ্রব্যের কিছু নমুনা (স্যাম্পল) নিয়ে জেলা ও উপজেলার বিভিন্ন দোকানে দেওয়ার পর দোকানীদের নিকট থেকে প্রসাধনী দ্রব্য বিক্রয়ে অর্ডারকৃত মেমো কাটে। এরপর দিন তারিখ ধার্য্য মোতাবেক নকল প্রসাধনী পণ্য প্রতিটি দোকানে সরবরাহ করে।

তারা আরো জানায়, সে চকবাজার মাইশা এন্টারপ্রাইজ থেকে প্রতি পিস ফেয়ার এন্ড লাভলী ৫০ টাকায় ক্রয় করে ৭০ টাকা, পন্ডস ক্রিম প্রতি পিস ৬০ টাকায় ক্রয় করে ৮০ টাকা এবং ফেস ওয়াশ ৫০ টাকায় ক্রয় করে ৮০ টাকায় বিক্রি করে।

এদিকে গোয়েন্দা পুলিশ জানায়, ফয়সালকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিন্মোক্ত নকল প্রসাধনী জব্দ করা হয়ঃ

১। অলিভ অয়েল তেল ২০০ এমএল- ৩০টি
২। অলিভ অয়েল তেল ১০০ এম এল- ৬৬ টি
৩। গোলাপ পানি -১৭ টি
৪। ভ্যাসমল ২১ টি
৫। ইম্পেরিয়াল সাবান বড় ৯ টি
৬। ইম্পেরিয়াল সাবান ছোট ২২ টি
৭। ক্লিয়ার ফেসওয়াস ১২ টি
৮। জনসন বেবি পাউডার ১২ টি
৯। জনসন বেবি শ্যাম্পু ৬ টি
১০। আমলা তেল বড় ৩ টি ছোট ৩ টি
১১। ফগ বডি স্প্রে ১২ টি
১২। এলোভেরা ফেসওয়াস ৬ টি
১৩। ফা পিংক ১৮ টি
১৪।পতঞ্জলি জেল ৬ টি
১৫। মারকুইস বডি স্প্রে ৩টি
১৬। নিভিয়া বডি স্প্রে ২ টি
১৭। সিসা তেল ২টি
১৮। হট আইচ বডি স্প্রে ১৪ টি
১৯। এয়ার ফ্রেশনার ২৯ টি
২০। পার্টি স্প্রে ৮ টি

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার