শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নারী নির্যাতন মামলার হাত থেকে বাঁচতে স্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সাতক্ষীরার তালা উপজেলার আটুলিয়া দোহার গ্রামের নজরুল ইসলাম সরদারের কন্যা শাহানাজ আক্তার মিরা।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমি স্বামী পরিত্যাক্তা হয়ে ২০১৭ সালে সাতক্ষীরা ডক্টরল্যাবে ডাক্তারের সহযোগি হিসেবে কর্মরত থাকা অবস্থায় কালিগঞ্জ উপজেলার সোতা গ্রামের হাজী মুজিবর পাড়ের পুত্র মোহাব্বত আলী আমার পিতা-মাতা বিবাহে রাজি না হলেও কাকুতি মিনতি করে তাদের রাজি করায়। তার প্রথম স্ত্রী আড়াই বছর বয়সী সন্তানকে রেখে মারা যান। পিতা-মাতা তার প্রস্তাবে রাজি হয়ে কোন কিছু বুঝে উঠার পূর্বেই আমাকে তার সাথে বিবাহ প্রদান করেন। বিবাহের মাত্র ১৮ দিন পর আমাকে রেখে মহব্বত আলী বিদেশে চলে যান। কিছুদিন পর দেশে ফিরে আবারো চলে যায়। সে সময় বাড়িতে গেলে আমার শ^শুর মজিবুর রহমান পুত্র বাড়ি না থাকার সুযোগে বিভিন্ন সময়ে আমাকে কু প্রস্তাব দিতে থাকে। আমি রাজি না হওয়ায় শ^শুর মেঝ ভাসুরকে দিয়ে আমাকে মারপিট করে। পরে আমাকে বিদেশ নিয়ে যায়। সে সময় আমার গর্ভে তার ঔরসে সন্তান আসে। ১ মাস পর আমাকে দেশে পাঠিয়ে দেয়। তারপর ২০২০ সালের জুন মাসে আমার স্বামী মহব্বত আলী দেশে ফিরে আসে। এর মধ্যে আমার একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। তারপরও স্বামীর পূর্বের সন্তানকে নিজের বড় সন্তান হিসেবে মনে করে পরিচর্যা করতে থাকি। বাড়ি ফিরে আসার পর বিভিন্ন সময়ে আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজসহ মারপিট করতে থাকে। একপর্যায়ে গত ০৭/০৬/২০২১ তারিখে আবারো হুমকি প্রদর্শন করতে থাকে।

গত ১০/০৬/২০২১ তারিখ রাতে স্বামী মহব্বত বলে ‘চল তোমার পিতার বাড়ি থেকে ঘুরে আসি। আমি সরল বিশ^াসে পরদিন ১১/০৬/২০২১ তারিখে স্বামী মহব্বতের সাথে পিতার বাড়িতে আসি। বিকালে সে আমার মায়ের ঘরে থাকা আড়াই লক্ষ নগদ টাকা ও আমার স্মার্ট ফোন নিয়ে পালিয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও পিতার বাড়িতে না আসায় বার বার ফোন দিলে ফোন রিসিভ করে কখনো ফোন দিসনে বলে ফোন কেটে দেয়।

পরদিন ১২/০৬/২০২১ তারিখ ভোরে আমার মাতাসহ তার বাড়িতে গেলে মহব্বত পালিয়ে থাকে এবং তার পরিবারের লোক গালিগালাজ এবং বাড়ি থেকে তাড়িয়ে দেয়। চলতি বছরের জানুয়ারিতে আমার সকল সাটিফিকেট, ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট নিয়ে নেয় মহব্বত। যা এখনো তার কাছে রয়েছে। একাধিকবার চাইলেও দেয়নি। উপায়ন্তর হয়ে আমি সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন আদালতে একটি মামলা দায়ের করি। মামলার খবরে বেপরোয়া হয়ে আমাকে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে বলেন, মামলা করে কি করবি, টাকা দিয়ে সব ঠিক করে নেবো। আমার শিশু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তার শত নির্যাতন সহ্য করে যাচ্ছিলাম। কিন্তু তার পিতার ইন্ধনে কোন কারণ ছাড়ায় আমাকে তালাক দেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে। আমি গোপনে জানতে পেরেছি মহব্বত আবারো বিবাহ করেছে। যে কারণে আমাকে তার আর সহ্য হচ্ছে না। এখন নারী নির্যাতন মামলার হাত থেকে রক্ষা পেতে আমার বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করেছে। আমি এখন শিশু সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছি। তিনি তার বিরুদ্ধে মিথ্যাচারের তীব্র নিন্দা এবং তার লম্পট পিতাসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার