মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতার মৃত্যু

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুনুর রশিদ লাল্টু (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই- ২০২১) পবিত্র ঈদুল আযহার দিন সকাল সাড়ে ৭টার দিকে রাজগঞ্জের খালিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।

মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক ও যশোর জেলা মানবাধিকার কমিটির সভাপতি মামুনুর রশিদ লাল্টু, খালিয়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

স্থানীয়রা জানান, এদিন পবিত্র ঈদুল আযহার নামাজ পড়তে যাবে বলে সকালে নিজবাড়ির টিউবওয়েলে গোসল করতে যাচ্ছিলো লাল্টু।

টিউবওয়েলের সাথে লাগানো বিদ্যুৎ চালিত মোটরের সুইচ ছিলো পাশের নারকেল গাছে (নারকেল গাছটি ভিজা ছিলো)। সেই সুইচ দিতে গেলেই বিদ্যুতায়িত হন তিনি। সঙ্গে সঙ্গে চিৎকার দিলে লোকজন এসে উদ্ধার করে, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান লাল্টু।

স্থানীয় ইউপি সদস্য মোঃ সাহাদুজ্জামান এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু