বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

ফরিদপুরের নগরকান্দার চরযশোরদী ইউনিয়নের রামের চর গ্রামে চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মানিক ফকির (১৮) নামের এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছে। মামলা দায়েরের পর শিশুটির পরিবারের সদস্যদের নানাভাবে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মামলার আর্জি ও স্থানীয়রা জানান, রামের চর গ্রামের দুলাল ফকিরের বখাটে ছেলে মানিক ফকির একই গ্রামের নুর ইসলাম শেখের শিশু কন্যাকে বৃহস্পতিবার দুপুরে রাস্তা থেকে জোরপূর্বক একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এসময় শিশুটির চিৎকারে সবাই এগিয়ে এলে মানিক ফকির পালিয়ে যায়।

পরে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়। তবে গ্রামের প্রভাবশালী মহল থানায় মামলা না করে বিষয়টি আপোষ করার প্রস্তাব দেন শিশুটির পরিবারকে। কিন্তু শিশুটির পরিবার থানায় মামলা করে।

মামলা দায়েরের পর গতকাল শুক্রবার পুলিশ মানিক ফকিরকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, ‘এলাকায় মানিক ফকির নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথেও জড়িত। ‘

নগরকান্দা থানা পুলিশ জানায়, অভিযুক্ত মানিককে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর