বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতীয় নাবিকদের চীনে প্রবেশ বন্ধ

বেইজিংয়ের কমার্শিয়াল জাহাজে কাজ করা ভারতীয় নাবিক ও জাহাজকর্মীদের প্রবেশাধিকার বন্ধ করেছে চীন। এর ফলে ভয়ঙ্কর সংকটের মুখে পড়তে চলেছেন কয়েক হাজার কর্মী।

চীনের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে, ভারতীয় জাহাজের পাশাপাশি চীনা জাহাজে যদি কোনো ভারতীয় কর্মী থাকে তাহলে বন্দরেই প্রবেশ করতে পারবেন না তারা। এমনই কঠোর বিধি জারি করল শি জিনপিং সরকার।

এ ঘটনা নিয়ে সরব হয়েছে অল ইন্ডিয়া সামুদ্রিক সাধারণ কর্মীদের ইউনিয়ন। তাদের পক্ষ থেকে বন্দর, শিপিং এবং পানি পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালকে চিঠি দেওয়া হয়। যেখানে বলা হয়েছে, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করছে তারা। চীনের এই আনঅফিসিয়াল ‘নিষেধাজ্ঞায়’ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় ২১ হাজার কর্মীর চাকরি খোয়াতে বসেছেন।

ইউনিয়নের প্রেসিডেন্ট অভিজিৎ সাংলে বলেন, ‘এটি চীনের নতুন চাল আমাদের নাবিকদের ছেঁটে ফেলে নিজেদের আধিপত্য কায়েম করার। আমরা কেন্দ্রীয় মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়েছি গোটা বিষয়টি। অবিলম্বে একটি ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়ে হস্তক্ষেপের আবেদন করেছি।’

তিনি আরও জানান, চলতি বছরের শুরুতেও একই সমস্যার সম্মুখীন হয়েছিল নাবিকেরা। ভারতীয় কর্মী থাকা দুটি বিদেশি জাহাজকে বন্দরে ভিড়তে বারণ করেছিল চীন। ফলে প্রায় ৪০ জন নাবিক আটকে পড়েছিলেন। যদিও চীনের পক্ষ থেকে সরকারিভাবে এই নিষেধাজ্ঞা নিয়ে কিছু জানানো হয়নি।

এদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (শিপিং) অমিতাভ কুমার বলেন, আমরা কোনো সরকারের পক্ষ থেকে অফিসিয়াল কোনো বিবৃতি পাইনি। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এমন কোনো চিঠি পায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

একই রকম সংবাদ সমূহ

মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে গতবছর থেকে চলতি বছর পর্যন্ত ৯২ হাজারেরওবিস্তারিত পড়ুন

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড