সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সচেতন নাগরিক কমিটির নেতৃত্বে অধ্যক্ষ পবীত্র মোহন দাস, মোমেনা ও তৈয়ব বাবু

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত, সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরার নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। গত ২৬ জুলাই জুম ক্লাউড প্লাটফর্মে অনুষ্ঠিত সনাকের নিয়মিত মাসিক সভায় আগামী এক বছরের (১ আগস্ট ২০২১ থেকে ৩১ জুলাই ২০২২) জন্য এ নেতৃত্ব নির্বাচন করা হয়।

সভায় সরকারি খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ, দেবহাটার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র মোহন দাশকে সভাপতি এবং সহ-সভাপতি পদে নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষিকা মোমেনা খানম ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফিফা রেফারী তৈয়ব হাসান সামছুজ্জামানকে নির্বাচিত করা হয়।

আলোচনার শুরুে সনাক সদস্যবৃন্দ বিদায়ী সভাপতি মোঃ আবুল বাসার (পল্টু বাসার) ও দু’জন সহ-সভাপতি মোঃ অলিউর রহমান ও ড. দিলারা বেগমকে করোনা অতিমারির এই দূর্যোগপূর্ণ সময়ে সনাকের কার্যক্রম বাস্তবায়নে সাফল্যের সঙ্গে নেতৃত্ব প্রদান করায় কৃতজ্ঞতা ও সম্মান জানান।

বিদায়ী নেতৃত্ব পরপর দু’বছরের জন্য তাদের উপর আস্থা রাখায় কমিটির অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আত্মসমালোচনার অংশ হিসেবে তাঁরা করোনা অতিমারির মধ্যে সনাকের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কিছু সীমাবদ্ধতার কথা কমিটির সামনে তুলে ধরেন এবং সেই সাথে আগামী নেতৃত্বের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সনাক সদস্য কল্যাণ ব্যানার্জি, হেনরি সরদার, সনাক সদস্য ও ইয়েস উপ-কমিটির আহ্বায়ক ভারতেশ^রী বিশ^াস প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. রবিউল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

ভাগ্য বদলের আশায় স্বজনদের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন তরুণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঝালমুড়ি বিক্রেতা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত