রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নৌকার নির্বাচনী অফিস ভাংচুর ।। বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি অবমাননার অভিযোগ

কলারোয়ায় আওয়ামীলীগের নৌকার প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে।

বৃহষ্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাঁটরার সানা পাড়ায় আওয়ামী লীগের অফিস ভাংচুরের ঘটনা ঘটে। সেসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁটরা সানা পাড়ায় আওয়ামী লীগ অফিসে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে অফিসের তালা ভেঙে চেয়ার ও অন্যান্য জিনিষপত্র ভাংচুর, নৌকার প্রতীকের প্রার্থী অধ্যাপম আমজাদ হোসেনের ছবি ছিড়ে এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি মাটিতে ফেলে মুচড়িয়ে দেয়। সেসময় পার্শ্ববর্তী রফিক মাস্টারের ভাই সাইফুল্লাহ, মাহবুবুর রহমান ও তার স্ত্রী এগিয়ে গেলে তাদের গালিগালাজ ও লাঞ্চিত করে।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ জানান, ‘ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

এ ব্যাপারে বক্তব্য নিতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবীরকে সেল ফোনে কল করা হলে তিনি জানতে চান, ‘কখন হয়েছে?’
‘গতকাল রাতে হয়েছে’-এমনটা জানালে তিনি বলেন, ‘এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব