বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুম্বইয়ে ক্রুজ-পার্টি: মাদক-সহ বলিউডের প্রথম সারির তারকার ছেলে আটক

যাত্রীর ছদ্মবেশে বিলাসবহুল ক্রুজে চেপে বসেছিলেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র গোয়েন্দারা। মুম্বই বন্দর থেকে গোয়ার উদ্দেশে ক্রুজ রওনা দেওয়ার কিছু পরেই শুরু হল রাত পার্টি। মাদক সেবনে বুঁদ হয়ে গেলেন যাত্রীদের অনেকেই। তার পরই গোয়েন্দারা হাতেনাতে ধরে ফেললেন বেআইনি মাদক সেবকদের। বাজেয়াপ্ত করলেন মাদকও। এই প্রতিবেদন প্রকাশিক হওয়ার সময় পর্যন্তও তল্লাশি চলছে ওই ক্রুজে।

খবর আনন্দবাজার পত্রিকার।

তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বলিউডের এক প্রথম সারির অভিনেতার ছেলেকেও আটক করেছেন তদন্তকারীরা। তিনিও নাকি রাত পার্টির হুল্লোড়ে বুঁদ হয়ে মাদক সেবন করছিলেন।

শনিবার রাতের ঘটনা। কর্ডেলিয়া নামে ওই ক্রুজ মু্ম্বই বন্দর থেকে গোয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। ক্রুজে মাঝ সমুদ্রে পার্টি হবে এবং সেই পার্টিতে বেআইনি মাদকের ব্যবহার হবে, গোপন সূত্রে এমন খবর পেয়েছিল এনসিবি। সেই মতো যাত্রী সেজে তদন্তকারীরা ওই ক্রুজে উঠে পড়েন। ক্রুজ ছাড়ার কিছু পরে অনুষ্ঠিত পার্টিতে নিমন্ত্রিতদের অনেকেই মাদক সেবন করতে শুরু করেন। তখনই তাঁদের হাতেনাতে ধরে ফেলেন তদন্তকারীরা। তাঁদের কাছ থেকে কোকেন, হাসিস, এমডিএমএ-র মতো মাদক মিলেছে। সব মিলিয়ে মোট ১০ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যেই একজন বলিউডের প্রথম সারির অভিনেতার ছেলে বলে জানা গিয়েছে। তবে তাঁর পরিচয় এখনও প্রকাশ করেননি তদন্তকারীরা।

একই রকম সংবাদ সমূহ

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছেবিস্তারিত পড়ুন

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামীবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ