শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মসজিদের ২০ লক্ষ টাকা আত্মসাতকারীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার দেবহাটা চারকুনি বাজার জামে মসজিদের ২০ লক্ষ টাকা আতœসাতকারী সাবেক পরিচালনা কমিটির সভাপতি নওয়াব আলী ও সাধারন সম্পাদক মওলানা লুৎফর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলাবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, চারকুনি গ্রামের ইসমাইল গাজী, দাউদ মোল্লা ও নুরুজ্জামান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাদের পক্ষে নুরুজ্জামান বলেন, চারকুনি বাজার জামে মসজিদের সাবেক সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক মাওঃ লুৎফর রহমান বিগত ২২ বছর ধরে মসজিদের দায়িত্বে থেকে আনুমানিক ২০ লক্ষ টাকা নিজেরা আত্মসাৎ করেছেন। তারা মসজিদের সাবেক ক্যাশিয়ার আবুল কাশেম মোড়লের কাছে কোন টাকার হিসাব দেননি। টাকা আতœসাতের পর বিগত ২ জুলাই‘২০২১ তারিখে এলাকার সকল মুসল্লি ও গ্রামবাসীদের উপস্থিতিতে নতুন কমিটি গঠিন করা হয়। এই কমিটি গঠনের পর নওয়াব ও একাধিক নাশকতা মামলার আসামী লুৎফরসহ কয়েকজন নানা রকম ষড়যন্ত্র শুরু করেন।

তারা বলেন, দেবহাটার উত্তর সখিপুর গ্রামের মাহমুদুল হাসান শাওন ও মোমিনুর রহমান সাতক্ষীরার বিভিন্ন জায়গায় চাঁদাবাজী ও মাদক সেবনসহ এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত। মোমিনুরের নামে দেবহাটা থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। তারা বর্তমানে নওয়াব আলী ও মাওঃ লুৎফরের সাথে জোট বেঁধে শান্ত ভূমিহীন জনপদকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তারা আরো বলেন, গত ইং ১২ অক্টোবর সাতক্ষীরা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় মুসল্লিদের প্রতিবাদসভা, ভূমিহীন জনপদে মসজিদ নিয়ে ষড়যন্ত্র শিরোনামে ইসমাইলের বিরুদ্ধে মাঠও ঘের দখলের একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। ইসমাইল ভূমিহীন জনপদের মানুষের অধিকার আদায়ের সবসময় কাজ করে থাকেন। স্থানীয় ইয়াদ আলী ও সাইফুল ওই মাঠটি লীজ নিয়ে নিজেরা ভোগ দখল করে আসছিল। এলাকাবাসী ইসমাইলের নেতৃত্বে ওই মাঠটি অবৈধ দখল থেকে অবমুক্ত করেন। সাংবাদিক পরিচয়ে মাহমুদুল হাসান শাওন ওই মাঠ থেকে ২ বিঘা জমি তার নামে দিতে বলেন। কিন্তু ইসমাইল না দিলে শাওন তার নামে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করেন। ওই মাঠটি অবমুক্ত’র পর ইসমাইলের প্রচেষ্টায় সরকারিভাবে সেখানে ৩ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া যায় এবং সেখানে উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই চক্রটি এখন একত্রিত হয়ে ইসমাইলসহ আমাদের লোকজনকে মিথ্যা মামলায় জড়ানোর ও বিভিন্নভাবে আমাদেরকে জীবন নাশের হুমকি দিচ্ছেন। অথচ গত কয়েক মাস আগে আমাদের আর জীবন নাশের হুমকি দেবেননা মর্মে তারা দেবহাটা থানায় ৩০০ টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে লিখিত মোচলেকা দিয়ে আসেন। সংবাদ সম্মেলন থেকে তারা এ সময় শান্ত ভূমিহীন জনপদকে যারা অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়