বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জামায়াতের ৫দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা জামায়াত অফিস চত্বর থেকে মিছিলটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে জামায়াত অফিস চত্বরে এসে সমাপ্ত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে দলের নেতারা এতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশ বর্তমানে গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে এগোচ্ছে। ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয়েছে সেগুলো উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, ফ্যাস্টিট আওয়ামী স্বৈরাচার পতনের পরে দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিলো এবং সংবিধানগত শূন্যতা সৃষ্টি হয়েছিল। এ প্রেক্ষাপটে জনগণের অভিপ্রায়কে সামনে রেখে গঠিত অন্তর্র্বতী সরকারের অধীনে নানা সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে এবং বিভিন্ন কমিশন গঠিত হয়েছে। একই সঙ্গে তারা বর্তমান সরকারের কাছে দাবি জানান।

সমাবেশে বক্তারা পাঁচ দফা দাবির কথা উত্থাপন করেন। যা হল- জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড, সকল গণহত্যা ও দূর্নীতির দৃশ্যমান বিচার, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি। এ দাবি বাস্তবায়ন না হলে বৃহৎ গণআন্দোলনের পথে যাওয়ার ঘোষণা দেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল