শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুলেটে ঢাকা-সাতক্ষীরা, চমকপ্রদ সুবিধার সাথে কোরআনের হাফেজ যাত্রীর টিকিট ফ্রি

ঢাকা-সাতক্ষীরা রুটে উদ্বোধন করা হয়েছে দ্রুত ও নিরাপদ যাত্রীবাহী পরিবহন এমআর বুলেট।
এমআর পরিবহনে নতুন সংযোজন এমআর সিলিপার কোচের পর এবার এমআর বুলেট উদ্বোধন করা হয়েছে। পরিবহণ জগতে এমআর বিজনেস গ্রুপ এমআর বুলেট উদ্বোধনের মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা সঙ্গীতা মোড় সংলগ্ন এম আর কাউন্টারে ফিতা কেটে বুলেট বাস উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআর বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি নুরুল হক।

বিশেষ অতিথি ছিলেন এম আর বিজনেস গ্রুপের এমডি ইকবাল কবীর পলাশ।

আরো উপস্থিত ছিলেন এম আর বিজনেস গ্রুপের পরিচালক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কলারোয়া শাখার সভাপতি শফিউল্লাহ রাজু।

সাতক্ষীরা নব জীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যাপক মো. রফিকুর রহমান সদর উপজেলা মৎস্য অফিসার মো. হাসানুজ্জামান প্রমুখ।

এম আর বিজনেস গ্রুপের পরিচালক শফিউল্লাহ রাজু জানান, ‘সিলিপার কোচে দেয়া খাদ্য তালিকায় রয়েছে জমজম কুয়ার পানি, আজওয়া খেজুর, আলু বোখরা, কালো কিচমিচ, কাজু বাদাম, মধু, পানি, ২পিচ কেক ও ৫পিচ চকলেট। এমআর পরিবহনে কোরআনের হাফেজ যাত্রীকে টিকিট সম্পূর্ণ ফ্রি দেয়া হচ্ছে। প্রকৃত এতিম-মিস্কিন যাত্রীদের টিকিট অর্ধেক মূল্যে দেয়া হচ্ছে। ঢাকায় গুরুত্বপূর্ণ চাকরীর বড় যেকোন পরীক্ষার সময় সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের টিকিট প্রতি ২’শ থেকে ৩’শ থেকে ক্যাশব্যাক দেয়া হচ্ছে। নামাজের সময় বাধ্যতামূলক নামাজ আদায়ের জন্য বিরতি দেয়া হয়।’

শফিউল্লাহ রাজু আরো জানান, বুলেটের উদ্বোধনের দিন একটি টিকিটের সাথে ফ্রি আরেকটি টিকিট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা

বিভাগীয় মামলা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা কিংবা ফৌজদারি মামলায় জড়িত নন-ক্যাডারবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি