রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে কমিউনিটি পুলিশিং ডে-তে র‍্যালী ও আলোচনা সভা

দেশব্যাপী ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২১’ উদযাপন উপলক্ষে আশাশুনিতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে আশাশুনি থানা পুলিশের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

কমিউনিটি পুলিশিং ডে এর র‍্যালিটি থানা চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা সড়কের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আশাশুনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রেসক্লাব সভাপতি এসএম আহসান হাবিব, সদর ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, শোভনালী ইউপি চেয়ারম্যান ম. মোনায়েম হোসেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ।

আলোচনা সভায় (ওসি) তদন্ত বলেন, ‘সেবাই পুলিশের ধর্ম-পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এ নীতিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিভিন্ন অপরাধমূলক কর্মসূচি নিয়ন্ত্রণে দেশের পুলিশ কাজ করে যাচ্ছে।’

তিনি সকলকে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার