শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ট্রাক চাপায় প্রতিবন্ধী মহিলা ভিক্ষুক আহত

কলারোয়ায় ট্রাক চাপায় মারাত্মক আহত হয়েছেন এক প্রতিবন্ধী মহিলা ভিক্ষুক।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজার কলেজ রোডে ওই দুর্ঘটনার শিকার হন তিনি।
সেসময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় প্রতিবন্ধী মহিলাকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। পরে কলারোয়া হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত সাবিনা খাতুন (৪৮) উপজেলা কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত বদিয়ার রহমানের স্ত্রী। সাবিনা খাতুন প্রতিবন্ধী ও পেশায় ভিক্ষা করেন। তার পিতার নাম আলাউদ্দীন সরদার ও মাতার নাম ফুলজান বেগম (প্রতিবন্ধী)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় পড়ে গিয়ে অল্পগতির চলন্ত ট্রাকের (সাতক্ষীরা-ট-১১-০১৯১) পিছনের চাকায় প্রতিবন্ধী মহিলার দুই পা থেতলে ও ভেঙ্গে গিয়েছে। মাথায়ও আঘাত পেয়েছে। সেসময় পথচারীরা ট্রাক ও ড্রাইভারকে আটকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ