বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা সহ কয়েকটি সভা অনুষ্ঠিত।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

আইন শৃঙ্খলা বিষয়ক সভার সভাপতিত্ব করেন-কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপস্থিত ছিলেন-কলারোয়া পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার নাজিমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, উপজেলার সকল দপ্তরের দাপ্তরিক প্রধান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সীমান্ত বিজিবি ক্যাম্পের কমান্ডার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কেন্দ্রীয় জামে মসজিদের ইমামও সাংবাদিক।

আইনশৃঙ্খলা সভায় বাল্য বিবাহ, মাদক, পৌরসভার মধ্যে ইজিবাইক যত্রতত্র পার্কিং করে যানজট, যত্রতত্র কাঁচা বাজার ও বিভিন্ন দোকান সম্প্রসারণ করে ফুটপাত দখল, সুইপারদের অবহেলায় পৌরসভার বাজার, রাস্তা অপরিস্কার, ১২টি ইউনিয়নের সরকারী রাস্তার পাশে ব্যক্তিগত পুকুরের মধ্যে রাস্তা ভেঙ্গে বিলীন হয়ে যাওয়া প্রসঙ্গে আপত্তি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

পরে উপজেলা পরিষদের মাসিক সভায় প্রথম ধাপে নির্বাচিত ১০ জন ইউপি চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও নির্বাহী অফিসার ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন একই সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়