শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় নির্বাচনী সহিংসতায় যুবলীগ নেতা নিহত

শার্শার বাগআঁচড়ায় নির্বাচনী সহিংসতায় মোস্তাফিজুর রহমান মোস্তাক ধাবক নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছে। সে উপজেলার বাগআঁচড়া সাতমাইল গ্রামের আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক খতিব ধাবকের ছেলে।

এঘটনায় শনিবার সকালে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ যশোর -সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় ৩ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পরে সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান এসে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির আশ্বাস দিলে স্থানীয় জনসাধারণ অবরোধ তুলে নেয়।

গত ১৬ নভেম্বর মঙ্গলবার রাতে সাতমাইল পশু হাট থেকে বাড়ি ফেরার পথে দূর্বৃত্তদের হামলায় বাগআঁচড়া সাতমাইল পশু হাটের ইজারাদার আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক খতিব ধাবক (৬৫), তার বড় ছেলে যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক (৪২) ও ছোট ছেলে আবু সাঈদ (৩৪) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক ধাবক মারা যায়। তার পিতা আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক খতিব ধাবকের অবস্থা গুরুতর আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এমতাবস্থায় বাগআঁচড়া বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা