শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ, হর্কাস মাকের্ট নির্মাণের দাবি

‘গরীবদের বাঁচাও, দুনিয়ার মজদুর এক হও, শ্রমিকশ্রেণীসহ শোষিত-নিপীড়িত শ্রেণীকে মুক্ত কর’’ এই স্লোগান হৃদয়ে লালনের মাধ্যমে সুলতানপুর মাছ বাজারের সড়কের ধারে ও ব্রীজের ওপরে ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১.১১.২০২১) দুপুর ১ টায় সুলতানপুর মাছ বাজার ব্রীজের ওপর অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী মো. বায়েজীদ হাসান।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মুনসুর রহমান, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। এছাড়াও বক্তব্য রাখেন ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুস সাত্তার, জাকির, জামশেদ আলী, মিঠু প্রমুখ।

এ সময় ফয়সাল, শাহাদাৎ হোসেন, সাইদুল, আনিসুর, সাইফুল্লাহ, জাহিদ, আরাফাত, শহর আলী, আরশাফ, জাকু, মুজিবর, পরিমন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সুলতানপুর মাছ বাজারের ব্রীজের ওপরে প্রায় ৩০ জন ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী দোকান পরিচালনা করে পরিবার পরিজন নিয়ে দিনপাত করছে। এছাড়াও বাজারের মধ্যে প্রায় শতাধিক ভাসমান দোকান রয়েছে। ওই দোকানদারদের স্বচ্ছল অবস্থা সহ্য করতে পারে না কতিপয় প্রভাবশালী ব্যবসায়ীরা। ফলে বছরের প্রায় সময় তাদের ব্যবসা পরিচালনা নিয়ে আতঙ্কে থাকতে হয়। ইতিপূর্বেও কয়েকবার দোকানগুলো উচ্ছেদ করে দিয়েছিল প্রশাসনের প্রতিনিধিরা। এরপরেও কোনো কাজ করতে না পেরে আতঙ্ক নিয়েই আবারও তারা ব্রীজের ওপর দোকান বসিয়েছ্। তাদের দোকারগুলো উচ্ছেদ না করে পুর্নবাসনের ব্যবস্থা করা জরুরী।

বক্তারা আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরেও সাতক্ষীরায় গড়ে ওঠেনি কোনো হর্কাস মাকের্ট। এই মার্কেট গড়ে উঠলে হয়তো বা সড়কের ধারে বা ব্রীজের ওপরে ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান বসিয়ে ব্যবসা করতো না। আর যারা ব্যবসা করছে তারাও তো এই দেশের মানুষ। এই দেশের মাটিতে ব্যবসা করে খাওয়ার অধিকার রয়েছে। অথচ বারবার তাদের সেই অধিকার কেড়ে নেওয়ার পায়তারা করে কতিপয় প্রভাবশালীদের পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। ওই ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করলে তারা পরিবার নিয়ে রাস্তায় নামতে হবে বাধ্য। তাই মানবিক দৃষ্টিতে তাদের কথা ভেবে যানজট নিরসনের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের পুর্নবাসন করতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা