বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় টেনিস টুর্নামেন্ট উদ্বোধন

সাতক্ষীরায় ‘মুজিববর্ষ বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট-২০২১’ এর উদ্বোধন করলেন পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার)।

রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা টেনিস ক্লাব প্রাঙ্গণে ক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বেলুন উড়িয়ে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) বলেন, জেলায় টেনিস জনপ্রিয় না হলেও এই খেলা করলে শরীর ও মন ভালো থাকে। আজকের যুবসমাজ মাদককে না বলে খেলার মাঠে থাকলে তারা এই খেলাকে আগামী দিনে আরও জনপ্রিয় করে তুলতে পারবে। ভালোমানের টেনিস খেলোয়াড় তৈরির পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলায় উদ্বুদ্ধ করা সম্ভব।

সাতক্ষীরা টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুবার রহমান (আব্বাস) এর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানজিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আক্তার হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহমুদুর রহমান, সাতক্ষীরা টেনিস ক্লাবের সহ-সভাপতি আব্দুল ওয়ারেশ খান চৌধুরী (পল্টু), সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান, বিপু, সুজা চৌধুরী, মেরু, রবিউল ইসলাম, ফারুক, রাকিব, আনিসসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

খেলায় ১২টি দলের ২৪জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) কে ক্রেস্ট প্রদান করেন ক্লাবের সভাপতি মোহাম্মাদ হুমায়ুন কবির।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর