বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিট দ্য প্রেস

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচি

সাতক্ষীরায় ২৪ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ কর’ শ্লোগানকে সামনে রেখে ১৬ দিনের কর্মসূচি উদযাপন উপলক্ষে (মানবাধিকার পক্ষ) মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাব মিলনয়তনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এবং জেলায় কর্মরত বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংগঠনসমূহের উদ্যোগে সংবাদকর্মীদের সাথে পক্ষকালব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেজা তুজ জোহরা মিট দ্য প্রেস অনুষ্ঠানে পক্ষকালব্যাপী কর্মসূূচির উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকদের সামনে বিস্তারিত কর্মসূূচি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়- ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় হতে বর্নাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্য়ালয় চত্ত্বরে যেয়ে শেষ হবে। সকলকে যথাসময়ে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, বরসা’র সহকারি পরিচালক নাজমুল আলম মুন্না, সিপিএ’র পরিচালক ফারুক রহমান, ধ্রুব’র সুপারভাইজার সোমা আইচ, মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত, জিডিএফ’র সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সঞ্চিতা মহিলা সংস্থার সিরাজুন সঞ্জু প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার লঙ্ঘন, পারিবারিক নির্যাতন, নারী নির্যাতন, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিংয়ের ঘটনা প্রতিরোধ অসহায়, প্রান্তিক নারীর মানুষের সার্বিক সুরক্ষার বিষয়ে সকলকে একযোগে কাজ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা