শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘পা’ না কেঁটে অপারেশনে সফলতা দেখালেন ডা. পলাশ

কলারোয়ার রাজপুর গ্রামের হতদরিদ্র আরশাদ আলীর পুত্র সাগর হোসেন(১৬)। ২০২০ সালের ১৯ অক্টোবর নিজ বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইজিবাইকের মর্মান্তিক দূর্ঘটনার শিকার হলে তাকে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার পরিবার। তখন সাগরের ডান পায়ের এ্যাঙ্কলেটের উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল শরীর থেকে। এ ধরনের মুমূর্ষু রোগীর চিকিৎসা সেবা কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না থাকায় উপায়ন্তর না পেয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ সয্যা হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয় আহত সাগরের পরিবার।

পরে তারা সাগরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানকার অর্থোপেডিক বিভাগের দায়িত্ব প্রাপ্ত ডাক্তারগণ সাগরের ঝুলন্ত ডান পা কেঁটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে সাগরের পরিবার রাজি না হলে সাগরকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণের সুপারিশ করে যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু পঙ্গুতে নিয়ে যাওয়ার সক্ষমতা নেই সাগরের পরিবারের।
সন্তানকে নিয়ে দিশেহারা পরিবার লোক মারফত জানতে পারে কলারোয়া উপজেলার কাজিরহাটের শহিদুল ইসলামের ছেলে ডা. মাহমুদুল হাসান পলাশের নাম।

সাতক্ষীরা মেডিকেলের (অর্থোপেডিকস্ ও ট্রমা সার্জারী) পাশাপাশি তিনি প্রাকটিস করেন সাতক্ষীরা সিবি (চায়না বাংলা) হাসপাতালে।

যশোর থেকে ঢাকা পঙ্গুতে না নিয়ে সাগরকে নেওয়া হলো সিবি হাসপাতালে ডা. মাহমুদুল হাসান পলাশের কাছে।

অসহায় পরিবারের আর্তনাদে সাগরকে অপারেশন করে সফল হলেন ডা. পলাশ। নামমাত্র কিছু খরচের টাকা সিবি হাসপাতাল কর্তৃপক্ষকে দিলেন সাগরের পরিবার। নিজের পারিশ্রমিক না নিয়ে মানবতার দৃষ্টান্ত হলেন এবং সেই সাথে চিকিৎসক হিসাবে আরো একধাপ এগিয়ে গেলেন এই উদীয়মান প্রীতিভাবাপন্ন ডা. পলাশ।

প্রায় ১ বছর চিকিৎসাধীন থেকে সুস্থ্য হয়ে মিষ্টি নিয়ে হাজির হলেন ডা. পলাশের পারিবারিক চিকিৎসা প্রতিষ্ঠান কলারোয়ার হাসপাতাল রোডের “ই-ল্যাব এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে।

আনন্দে উচ্ছ্বসিত সাগর ও তার পরিবার ডা. পলাসসহ উপস্থিত সকলকেই মিষ্টি মুখ করিয়ে ডা. পলাশের জন্য কায়মনোবাক্যে দোয়া করেন তারা।

এভাবে ডাক্তার পলাশ’রা পেশাদারিত্বের শিখরে অবস্থান করে মানুষের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা