শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শশুর বাড়িতে জামাইয়ের আত্মহত্যা

কলারোয়ায় সাহেব আলী (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

উপজেলার দলুইপুরে গ্রামে শশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে সোমবার সে আত্মহত্যা করে।
সাহেব আলী উপজেলার কাকডাঙ্গা গ্রামের আব্দুর রউফের পুত্র।
মঙ্গলবার দুপুরে কলারোয়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের সাতক্ষীরা মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেব আলীর সাথে ৪ বছর আগে দলুইপুর গ্রামের ইছাহাক আলীর কন্যা সাজেদা খাতুনের বিয়ে হয়।
বিয়ের পর থেকে সাহেব আলী শ্বশুর বাড়িতে থেকে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার শশুর দীর্ঘদিন ভিক্ষা করে অতিকষ্টে জীবন যাপন করেন।
এদিকে, শাশুড়ি কদবানু ও স্ত্রী সাজেদার সাথে বাড়ি ঘরে থাকা ও খাওয়া নিয়ে কারণে-অকারণে প্রায় ঝগড়া হতো। ধারণা করা হচ্ছে এমন অভিমানে সাহেব আলী ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহতা করে থাকতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ