শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে করোনা মহামারী, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দীর্ঘ দুই বছর ধরে বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। একের পর পর রূপ পাল্টে প্রতিদিন কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রাণ। বর্তমানে করোনার নতুন রূপ ‘ওমিক্রন’ আতঙ্কে ভুগছে বিশ্ব। এমতাবস্থায় কেন এই মহামারী দীর্ঘস্থায়ী হচ্ছে তা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গ্রেব্রিয়াসুস বুধবার সুইজার‌ল্যান্ডের রাজধানী জেনেভায় সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, বুস্টার ডোজের লক্ষ্য পূরণে ধনী দেশগুলোর অতিরিক্ত ভ্যাকসিন সংগ্রহের প্রবণতা প্রকট করছে টিকা বৈষম্য। এমন পদক্ষেপ আরও দীর্ঘস্থায়ী করছে করোনা মহামারী।

তেদ্রোস আধানম বলেন, কোনও দেশই এককভাবে মহামারী থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে না। বিশ্বনেতাদের প্রতি গত দুই বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তেদ্রোস। ২০২২ সালের প্রথমার্ধের মধ্যে বিশ্বের সব প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা সম্ভব বলে আশাবাদ জানান ডব্লিউএইচও মহাপরিচালক।

এদিকে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নির্বাহী জানান, মহামারী শুরুর পর থেকে আফ্রিকায় করোনা সংক্রমণের হার সর্বনিম্ন ছিল। তবে করোনা ভাইরাসের সর্বোচ্চ সংক্রামক ধরন হিসেবে স্বীকৃতি পাওয়া ওমিক্রনের প্রভাবে প্রতিদিন আফ্রিকার দেশগুলোতে হু হু করে বাড়ছে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। ২০২০ সালে মহামারী শুরু হওয়ার পর থেকে বিশ্বের যেসব অঞ্চলে সংক্রমণ সবচেয়ে কম হয়েছিল- সেগুলোর মধ্যে অন্যতম ছিল আফ্রিকা। কিন্তু ওমিক্রনের প্রভাবে সেই চিত্র বদলে গেছে। গত এক সপ্তাহে বিশ্বের যেসব অঞ্চলে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে, সেসবের মধ্যে বর্তমানে চতুর্থ স্থানে আছে আফ্রিকা।

তেদ্রোস আধানম আরও বলেন, আগামী বছরের শেষ নাগাদ মহামারীর কবল থেকে মুক্ত হতে পারে বিশ্ব। বিশ্বজুড়ে টিকা বণ্টনে সমতা রক্ষা করা গেলেই এমনটা সম্ভব বলে মনে করেন তিনি।
সূত্র: সিএনবিসি

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী