বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার ঢাকায় আরেকজনের ওমিক্রন শনাক্ত

জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার পর এবার আরও একজনের করোনার নমুনায় এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি এখন ঢাকায় আছেন। তাঁর বয়স ৫৬ বছর।

করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভাণ্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) জমা পড়া এক নমুনায় এ তথ্য জানা গেছে। এ নিয়ে দেশে ওমিক্রন শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল তিনে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘জিআইএসএআইডি এ নমুনার বিষয়ে কাজ করেছেন।’

আলমগীর হোসেন বলেন, ‘সংক্রমিত ওই ব্যক্তির নমুনা ২৩ ডিসেম্বর সংগ্রহ করা হয়। বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইদেশি) এই নমুনা সংগ্রহ ও এ সংক্রান্ত তথ্য পাঠিয়েছে।’

সোমবার (২৭ ডিসেম্বর) রাতে জিআইএসএআইডির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। যদিও এ ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি আইদেশি।

এর আগে জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। পরে তাঁদের ভর্তি করা হয় রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতালে। পরে তাঁরা দুজনই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী