শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশংকাজনক হারে বাড়ছে ওমিক্রন, সতর্কতা স্বাস্থ্যমন্ত্রীর

করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ বেড়ে গেলে লকডাউনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ যেভাবে বাড়ছে সেটি আশংকাজনক। হাসপাতালগুলো প্রস্তুত রাখা হযেছে। ২০ হাজার শয্যা প্রস্তুত রাখা হয়েছে। নানা নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, যানবাহনে মাস্ক পরা ছাড়া চলাচল করা যাবে না। চলাচলে করলে জরিমানা করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এছাড়াও যানবাহনে অর্ধেক সিট ফাঁকা রেখে যাত্রী চলাচল করতে হবে। রেস্তোরাঁয় খেতে হলে ভ্যাকসিন কার্ড দেখাতে হবে। সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সুপারিশ করা হয়েছে।

এক সপ্তাহ পরেই এ সকল নির্দেশনা বাস্তবায়ন করার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সোমবার এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ওমিক্রন ঠেকাতে প্রস্তুতিমূলক এ সভা থেকে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। লকডাউনের কোনো পরিস্থিতি এখনো হয়নি। তাই লকডাউনের সুপারিশ তারা করেননি বলে জানান তিনি। কিন্তু একদিন বাদেই স্বাস্থ্যমন্ত্রীর লকডাউনের কথা জানালো।

সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রী জানান, লকডাউনের ওই পর্যায়ে যাতে না যেতে হয় তার জন্য আমাদের আজকের এই প্রস্তুতি সভা। এর জন্য যা যা স্টেপ নেয়া দরকার সেগুলো আমরা নেব। তারপর দেখা যাক (পরিস্থিতি) কী দাঁড়ায়। এছাড়া মাস্ক পরার ওপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ওমিক্রন কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। তবে বিস্তারিত সিদ্ধান্ত সিদ্ধান্ত জানাবে কেবিনেট মিটিং থেকে।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির জন্য যেন সব দেশ প্রস্তুত থাকে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

  • স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা
  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী