শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কুশোডাঙ্গা ও কেরালকাতায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন

কলারোয়ার কুশোডাঙ্গা ও কেরালকাতা ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। (৫ জানুয়ারি, বুধবার) ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুশোডাঙ্গা ও কেরালকাতায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিনে কুশোডাঙ্গা ইউপি নির্বাচনের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে অবাধ সুষ্ঠু ও পরিচ্ছন্ন পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার রবি শংকর দেওয়ান এর কাছ থেকে পাওয়া প্রাপ্ত তথ্যে ঐ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬৫২। পুরুষ ভোটার ৮২৬ ও মহিলা ভোটার ৮২৬।

শিবানন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার প্রশান্ত পাল এর দেওয়া তথ্য অনুযায়ী ঐ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১৮৮। এছাড়াও ৩নং শাকদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তাপস কুমার এর দেওয়া তথ্য অনুযায়ী ঐ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৩৮০, পুরুষ ভোটার সংখ্যা ৬৬৮ এবং মহিলা ভোটার সংখ্যা ৭১২।

কেরালকাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনের কাজিরহাট কলেজ কেন্দ্র থেকে জানা গেছে সে কেন্দ্রে সুষ্ঠু ও পরিচ্ছন্ন পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেখানে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ইমরান হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী ঐ ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২০৮২, পুরুষ ভোটার সংখ্যা হাজার ১০৪১ ও মহিলা ভোটার সংখ্যা ১৫৩৭।

কুশোডাঙ্গা ও কেরালকাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে আসা কয়েক জন ভোটারদের কাছ থেকে জানা গেছে অবাধ সুষ্ঠু ও পরিচ্ছন্ন পরিবেশে তারা ভোট দিতে পেরেছেন এবং প্রশাসনের কর্মকর্তাদের সার্বিক কর্মতৎপরতার মধ্য দিয়ে সুষ্ঠু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রবি শংকর দেওয়ান তিনি জানিয়েছেন, সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এ কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কেরালকাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজিরহাট কলেজ কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোঃ ইমরান হোসেন তিনি জানিয়েছেন সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা