শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার খানপুরে মিথ্যা অপহরণ মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সাতক্ষীরা সদরের খানপুরে বিএনপি ক্যাডার মারুফের ইন্ধনে প্রশাসনকে ভুল বুঝিয়ে পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতে এক কিশোরীকে টোপ হিসেবে ব্যবহার করে আ’লীগ নেতা ইব্রাহীম খলিলসহ ৫ জনের নামে মিথ্যা অপহরণ মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শতশত এলাকাবাসী।

মঙ্গলবার(১৮ জানুয়ারি) খানপুরের সর্বস্তরের জনগনের আয়োজনে বিকাল ৪টায় খানপুর বাজারে স্থানীয় নূর মোহাম্মদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অভিযুক্ত কিশোরের মা তহমিনা খাতুন, শিক্ষক ফেরদৌসি, আ’লীগ নেতা রেজাউল করিম, মিজানুর রহমান, ফেরদৌসী, কাকলি, নার্গিস সুলতানাসহ এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, খানপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ইজিবাইক চালক আজমির হোসেন(১৭) এর সাথে ১ বছর ধরে একই এলাকার মিজানুর রহমানের মেয়ে জান্নাতুল ফেরদৌস লিজা (১৩) এর প্রেমের সম্পর্ক চলছিল।

বিষয়টি জানাজানি হলে গত বছরের ১৭ ডিসেম্বর যাত্রিসহ ইজিবাইক নিয়ে বাড়ি ফেরার পথে আজমির হোসেনকে ইজিবাইক থেকে নামিয়ে লিজার বাবা, ভাইসহ কয়েকজন ব্যাপক মারপিট করে। এরপর লিজাকে তার পরিবার শহরের আত্মীয়ের বাড়িতে রেখে আসে এবং আজমিরের পরিবারের সদস্যরা ওই মেয়ের সাথে যোগাযোগ না রাখার জন্য আজমিরকে সতর্ক করে।

এরপর হতে লিজার সাথে আজমির যোগাযোগ বন্ধ করে দেয়। গত রোববার বিকাল ৫টার দিকে এলাকার শিশুসহ বয়স্কদের সামনে প্রকাশ্যে লিজা স্বেচ্ছায় আজমিরদের বাড়িতে যায়। আজমিরদের বাড়িতে লিজা যাওয়ার কয়েক মিনিট পরে লিজার মা হালিমা খাতুন ও ভাই আবির হোসেন আজমিরদের বাড়িতে যেয়ে লিজাকে বাড়িতে আনার চেষ্টা করেন। কিন্তু লিজা মা-ভায়ের সাথে বাড়িতে আসতে না চেয়ে আজমিরদের ঘরে যেয়ে বসলে লিজার ভাই ঘরের দরজায় লাথি মেরে ঘর থেকে লিজাকে বের করে ব্যাপক মারপিট শুরু করে। এক পর্যায়ে ভাই ও মা মারতে মারতে লিজাকে রাস্তায় নিয়ে আসলেও লিজা বাড়ি আসতে রাজি না হওয়ায় লিজাকে রেখে মা ও ভাই বাড়িতে চলে আসে এবং প্রশাসনের মাধ্যমে লিজাকে বাড়িতে আনবে বলে হুমকি দিয়ে আসে। এরপর আজমিরের পরিবারের পক্ষে ৯৯৯ এ কল করা হলে পুলিশ রাত ১১ টার দিকে লিজা ও আজমিরের মাকে থানায় নিয়ে আসেন। ওই ঘটনায় রাতেই আজমিরের বাবা ৯৯৯ এর পরামর্শে থানায় একটি লিখিত অভিযোগ করেন। বক্তারা আরো বলেন, ঘটনার পরদিন বিকালে আজমিরের মাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় কিন্তু বিএনপি ক্যাডার মারুফের ইন্ধনে ওই ঘটনায় কিশোর আজমির, আ’লীগনেতা ও সাবেক মেম্বর ইব্রাহীম খলিলসহ ৫ জনকে আসামী করে সাতক্ষীরা থানায় একটি মিথ্যা অপহরণের মামলা দায়ের করে লিজার বাবা। রোববার বিকালে লিজা স্বেচ্ছায় আজমিরদের বাড়িতে যায়। ওকে কেউ আজমিরদের বাড়িতে আনেনি।

তবে কেন আজমির, সাবেক মেম্বরসহ ৫ জনের নামে অপহরণের মামলা করা হলো। আমরা ওই হয়রানিমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ওই মামলা প্রত্যাহারসহ তদন্তকরে প্রকৃত দোষী যদি কেউ হয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়