শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সার্চ কমিটির ঘোষণা আসছে, ইসি নিয়োগ বিলে রাষ্ট্রপতির সই

জাতীয় সংসদে পাশ হওয়া বহুল আলোচিত ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ এ সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি শনিবার বিলটিতে সম্মতি দিয়েছেন বলে সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ জানিয়েছেন।
এর ফলে এখন আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের পথ খুলল।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপ্রতি সংসদে পাশ হওয়া কোনো বিলে সম্মতি দিলে- তা আইনে পরিণত হয়। সরকার এখন আনুষ্ঠানিকভাবে নতুন আইনটির গেজেট প্রকাশ করবে। এরপরই সার্চ কমিটি ঘোষণা করা হবে এবং সেটি গেজেট আকারে প্রকাশ করা হবে।

সার্চ কমিটিতে রাষ্ট্রপতি মনোনীত দুজন বিশিষ্ট নাগরিকের মধ্যে একজন হবে নারী- এ বিধান রেখে নির্বাচন কমিশন গঠন আইন জাতীয় সংসদে গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পাশ হয়েছে। এছাড়া সার্চ কমিটির কাজ ১৫ কার্যদিবসের মধ্যে শেষ করতে বলা হয়েছে। যা জাতীয় সংসদে উত্থাপিত বিলে ১০ কার্যদিবস ছিল।

বিলটি পাশ হওয়ার সময় এই দুটি সংশোধনী সংসদ-সদস্যদের কাছ থেকে সুপারিশ আকারে এসেছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিলটি পাশের প্রস্তাব করেন।

পরে আলোচিত ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ কণ্ঠভোটে পাশ হয়। এখন রাষ্ট্রপতি সই করার পর গেজেট আকারে প্রকাশ হলেই প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগে আইন পাবে বাংলাদেশ। দেশের পরবর্তী নির্বাচন কমিশন এই আইনের অধীনেই গঠন হবে। তবে বিলটি নিয়ে রাজনৈতিক দল এবং সুশীল সমাজের নানামুখী সমালোচনা রয়েছে।

পাশ হওয়ার আগে প্রস্তাবিত নাম ছিল, ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল।’ সংসদে সংশোধনী প্রস্তাব গ্রহণের মাধ্যমে এখন নাম হবে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল।’ বিলটি পাশের আগে জাতীয় পার্টি, বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংসদ-সদস্যরা এটি জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাব দেন। তবে এটি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী