বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মঙ্গলবার সকাল ১১ টার সময় কলারোয়া রিপোর্টার্স ক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের মৃত:আরশাদ আলীর পুত্র আব্দুস সাত্তার।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন আমার পিতার ক্রয় সুত্রে ভাদিয়ালী মৌজায় ২৩ শতক জমি দীর্ঘ দিন যাবৎ ভোগ দখল করে আসছি এবং এ বছরও আমরা সেই জমিতে ধান চাষ করেছি। আমাদের নামে দলিল ও নব্বই এর রেকর্ড থাকা স্বত্তেও সোনাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ভুয়া দলিল তৈরি করে তার নিজের বলে দাবী করছেন। তিনি যার নিকট থেকে জমি ক্রয় করেছেন মর্মে উল্লেখ করেছেন দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের হকেত আলীর ছেলে ফজলুর রহমান ১৯৯৩ সালে তার স্ত্রী হত্যা মামলায় আদালতের রায়ে ২০০০ সালে যাবৎজীবন দন্ডিত হয়ে পলাতক রয়েছেন।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, চেয়ারম্যান মনিরুল ইসলাম ২০১৪ সালে কিভাবে দন্ডিত পলাতক আসামীর নিকট থেকে জমি রেজিষ্ট্রি করলেন সেটা প্রশাসনের কাছে সুষ্ট তদন্ত পূর্বক সত্য উৎঘাটনের দাবী করছি।

তিনি আরও বলেন এই জমি দখলে নেওয়ার জন্য স্থানীয় সন্ত্রাসী লাউডুবি গ্রামের নয়নের ছেলে রেজা ও সাবেক ইউ,পি মেম্বর কামরুজ্জামানকে আমার হত্যার জন্য লেলিয়ে দিয়েছেন। তারা নানা ভাবে হুমকি প্রদান করে বলে বেড়াচ্ছেন যেখানে পাব সেখানে মার্ডার করবো। এই জন্য আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এই জন্য তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা ২০১৪ সালে জমি ক্রয় করে ভোগ দখল করে আসছি এবং কোর্টেও মামলা বিচারাধীন। বিজ্ঞ আদালত যে রায় দিবে আমরা সেটা মেনে নিব।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা