বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির খাজরায় পুনঃনির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

গত ০৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের স্থগিত হওয়া ৯ নং ওয়ার্ডের পুনঃ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন, খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামের আব্দুল মালেক মোল্লার পুত্র ও বার বার নির্বাচিত ইউপি সদস্য আনারুল ইসলাম।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ০৫ জানুয়ারী বুধবার ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাজরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সদস্য পদে আমি প্রতিদ্ব›িদ্বতা করি। আমি ছাড়াও একই এলাকার ইব্রাহিম খলিল টুকু এই নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেন। ভোট গননা শেষে আমি ১১১৮ ভোট পাই অপরদিকে ইব্রাহিম খলিল টুকু ১১০৯ ভোট পান। কিন্তু পুন: গননায় কারচুপি করে আমাকে ও ইব্রাহিম খলিল টুকুকে সমান সমান ভোট (১১১৬) দেখাইয়া ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়। যার বিরুদ্ধে আমি ফলাফল পুনরায় নিরপেক্ষভাবে গণণার জন্য উপজেলা রিটানিং অফিসার, জেলা রিটানিং অফিসার ও নির্বাচন কমিশনে দরখাস্ত করি। যার রিসিভ কপি আমার কাছে সংরক্ষিত আছে। কিন্তু আমি কোন ফলাফল পাই নি। এমতাবস্থায় নির্বাচন কমিশন গত ০৭ ফেব্রæয়ারী (সোমবার) পুনরায় ভোট গ্রহণের জন্য দিন নির্ধারণ করে।

তিনি বলেন, আমাকে নির্বাচনের মাঠ থেকে সরানোর জন্য চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম নিজে বাদী হয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে হয়রানি করে। পুনরায় ভোট গ্রহণের ১ সপ্তাহ পূর্ব হতে চেয়ারম্যান ডালিম নিজে তার সারা ইউনিয়নের সন্ত্রাসী বাহিনী নিয়ে ৯ নং ওয়ার্ডের পাড়ায় পাড়ায় সমাবেশ করে। চেয়ারম্যান ডালিমের সন্ত্রাসী বাহিনী মুজিবর মোল্লা, বাপ্পি, আনিচ, ইমরান, ইনজামাম, মেহেদী, সিরাজুল মোল্লা, জাকির, সিরাজুল সানা, টুকু সরদার, আসাদুল সরদার গং আমার কর্মী ও সমর্থক করিম সরদার, আমার পুত্র ফরহাদকে ভোট গ্রহণের আগের দিন মারপিট করে এবং আমার কর্মী গনেশ মন্ডল, মোর্তাজুল, আব্দুল্লাহ, কালাম মোল্লার বাড়িতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এর ফলে এলাকার লোক ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। ভোটের আগেরদিন চেয়ারম্যান ডালিমের নেতৃত্বে দুপুরের পর বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের গ্রামে এনে ত্রাস সৃষ্টি করা হয়। আমাকে ও আমার লোকজনদের ভোটের মাঠে পাইলে মেরে ফেলার হুমকী দেয়া হয়। রাতে সাধারণ ভোটারদের বাড়িতে যেয়ে মোরগে ভোট দিলে জানে মেরে দেব বলে হুমকী দেয়। ভোটেরদিন সকালে চেয়ারম্যানের উপস্থিতিতে সন্ত্রাসী বাহিনী আমাদের তাড়াইয়া আনে ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করে। এ অবস্থায় আমরা অসহায় বোধ করে নির্বাচন বর্জন করিয়া চলে আসি।

তিনি আরো বলেন, ভোটের দিন বাইরের সন্ত্রাসী বাহিনী কেন্দ্র দখল করে একেকজন ১০-২০ টি করে ভোট দেয়। যা ব্যালট পেপারের মুড়ি বইয়ের সাথে ভোটারের আঙুলের ছাপ মিল করলে প্রমানিত হবে। সংবাদ সম্মেলন থেকে তিনি বিতর্কিত এই ভোটের ফলাফল বাতিল করে ৫ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল পুনরায় নিরপেক্ষভাবে গণণার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস