বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিনামূল্যে ২ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

সাতক্ষীরায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ও মাস্ক বিতরণ করেছে আল-মু’মিন ব্লাড ব্যাংক।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে ‘রক্তিম ভালবাসা ছড়িয়ে যাক প্রাণে-প্রাণে’ স্লোগানে সাতক্ষীরার তালা উপজেলার ০২নং নগরঘাটা ইউনিয়নের রাইচমিল মোড়ে এ রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে আল-মু’মিন ব্লাড ব্যাংকের মডারেটর শামীম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিপু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া নিঃসন্দেহে একটি ভালো কাজ। রক্তের গ্রুপিং জানার প্রয়োজনীয়তা যে কত বেশি তা নতুন করে বলার কিছু নেই। প্রত্যেক মানুষের রক্তের গ্রুপ জানা অতি জরুরি। আপনার রক্তের গ্রুপ জানা থাকলে হঠাৎ একজন মৃত্যুমুখী মানুষকে রক্তদিয়ে বাঁচানো সম্ভব হতে পারে। আমাদের জীবনে নানা দুর্ঘটনায় একজনের শরীর হতে অন্যজনের শরীরে রক্ত সঞ্চালনের প্রয়োজন দেখা দিতে পারে। তাই রক্তের গ্রুপ জানা থাকলে বিপদে মানুষের পাশে দাঁড়ানো সহজ হয়। এসময় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

এর আগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন কাজী নজরুল ইসলাম বিদ্যাপিঠের প্রধান শিক্ষক ও স্থানীয় পোড়ার বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইদুল আলম বাবলু। উদ্বোধনী বক্তব্যে তিনি আল-মু’মিন ব্লাড ব্যাংকের বিশেষ এই কর্মসূচির প্রশংসা করে এর আয়োজকদের ধন্যবাদ জানান।

সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত চলা রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে স্থানীয় ২শতাধিক মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। রক্তের গ্রুপ পরীক্ষা করেন প্যাথলজিষ্ট রুহুল আমিন জনি।

ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্যাম্পেইনের সার্বিক খোঁজ-খবর নেন আল-মু’মিন ফাউন্ডেশন ও ব্লাড ব্যাংকের চেয়ারম্যান মনোয়ার হুসাইন মোমিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল-মু’মিন ব্লাড ব্যাংকের অন্যতম উপদেষ্টা নাজমা বেগম, এডমিন হাসিব বাবু রনি, এসএম নাসিম উদ্দিন, সাবিকুন নাহার, মুশফিকুর রহমান রিজভি, মডারেটর ফাতিমাতুজ্জাহরা, মুনিয়া সুলতানা ঋতু, সদস্য হাবিবুল্লাহ হাবিব, মো. জাহিদ হাসান, মো. আমিনুর রহমান, সাকিব হাসান, মো. সাইফুল্লাহ, ইসলাম, বিপ্লব সরকার, পারভেজ খান, আলমগীর হোসেন, মো. শরিফুল ইসলাম, আবদুল কাদের, ইমামুল ইসলাম, আল-আমিন পুতুল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আতঙ্কেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা