শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে এ মাসেই : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আজকালের মধ্যে সিদ্ধান্ত নিয়ে চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। তবে করোনা পরিস্থিতির দিকেও নজর রাখতে হবে। যেন শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে কার্যক্রম চালাতে পারে।’

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে তিনটি উপজেলার ২৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানের পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবারে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি আরও বলেন, ‘উচ্চ শিক্ষার জন্য সবার দ্বার উন্মুক্ত হয়েছে। এবারে মেধা তালিকাসহ যে হারে এইচএসসি পরীক্ষার্থী পাস করেছে, তাতে তাদের কোথাও ভর্তি সংকট হবে না। তাছাড়া সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিয়ে মেধার ভিত্তিতে সব শিক্ষার্থীকে ভর্তির সুবিধা নিশ্চিত করা হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ২০২৫ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম পুরোপুরি চালু করতে আমরা সক্ষম হবো।’

এর আগে জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার ২৯ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় শপথ নেওয়া চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সরাসরি উপস্থিত ছাড়াও অনলাইনে ঢাকা থেকে যোগ দেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ সফিকুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দাউদ হোসেন চৌধুরী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

স্মৃতির খামে বন্দি হলুদ চিঠি: সেবা বাড়লেও টানাপোড়েনে ডাক বিভাগ

একসময় ডাকপিয়নের সাইকেলের ঘণ্টার শব্দই ছিল গৃহস্থবাড়ির সবচেয়ে বড় প্রতীক্ষা। দূর শহরবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদেরবিস্তারিত পড়ুন

বিদ্যুৎ বিভ্রাটে ঈশ্বরদী হাসপাতালে মোম ও মোবাইলের আলোয় চিকিৎসাসেবা

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ও জেনারেটর সংকটে চরমভাবেবিস্তারিত পড়ুন

  • পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে আগ্রহী নেপাল-শ্রীলঙ্কা
  • বন্দরের টার্মিনালের সক্ষমতা বৃদ্ধির জন্যই চুক্তি হয়েছে : বাণিজ্যমন্ত্রী
  • আওয়ামী লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হয়ে হাজির হয়েছে : চিফ হুইপ
  • মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টা বেড়েছে, তবু ঘাটতি
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক