শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসি গঠন : ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশের জন্য রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে।। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির শেষ বৈঠকে এই তালিকা চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে ব্রিফিং করবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, এই ১০ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। আগামী বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সার্চ কমিটির সদস্যরা।

এরপর সার্চ কমিটি ১০ জনের চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সুপারিশ করবে। আগামী বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তালিকা জমা দেওয়া হতে পারে। তবে এ তালিকায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং সাবেক আইজিপির নাম থাকার সম্ভাবনা রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এই ১০ জনের মধ্য থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিচারপতি এস এম কুদ্দুস জামান, মুসলিম চৌধুরী, সোহরাব হোসাইন, ছহুল হোসাইন এবং অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

এর আগে রোববার বৈঠকে বসে প্রাথমিকভাবে তৈরি করা ২০ জনের নামের তালিকা থেকে ১২ থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি।

এদিকে বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বৈঠকে বিরতি দিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্চ কমিটির সদস্যরা। এ সময় প্রধান বিচারপতির পক্ষ থেকে সার্চ কমিটির সবাইকে সুপ্রিম কোর্টের প্রকাশনা সামগ্রী দেওয়া হয়। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে আবারও বৈঠকে বসে সার্চ কমিটি।

এর আগে বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শেষ বৈঠকে বসে সার্চ কমিটি। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করছেন।

গত রোববার সন্ধ্যায় ৬ষ্ঠ বৈঠক শেষে সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবাদুল হাসান সাংবাদিকদের জানিয়েছিলেন, আজকের (মঙ্গলবার) বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। তবে তাদের নাম প্রকাশ করা হবে না।

উল্লেখ্য, গত ১২, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। বিশিষ্টজনরা নির্বাচন কমিশনার হিসেবে কাদের নাম দেওয়া যেতে পারে সে ব্যাপারে সার্চ কমিটিকে পরামর্শ দেন।

এর আগে সার্চ কমিটি বিভিন্ন রাজনৈতিক দল ও আগ্রহী ব্যক্তিদের নির্বাচন কমিশনার হওয়ার যোগ্য ব্যক্তিদের নাম পাঠানোর অনুরোধ করেছিল। সেই অনুরোধে সাড়া দিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি ও সংগঠন মোট ৩২২ জনের নাম পাঠায়।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী