বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আ. লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেউ’

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনো নির্বাচন কমিশন দেশে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। সুষ্ঠু ভোট করতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের নতুনবাজার সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে দলের জেলা ও কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত সমাবেশ শুরুর আগে থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলে দলে যোগ দিতে থাকেন নেতাকর্মীরা। এ সময় তাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সেখানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলেও জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশন দিয়ে চক্রান্ত করে আবারও ক্ষমতায় যাওয়ার আশা সরকারের পূরণ হবে না। সুষ্ঠু ভোট করতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনই করতে হবে।’

সরকারের দুর্নীতি-লুটপাটের কারণেই দেশে দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুতের দাম বলে সমাবেশে জানান ফখরুল। তিনি বলেন, ‘মেগা প্রজেক্টের নামে দেশে চলছে মেগা দুর্নীতি। এসবের কারণেই দেশে দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ছে। কিন্তু সরকার মানুষের দিকে তাকানোর সময় পাচ্ছে না। তারা ব্যস্ত নির্বাচনের নীলনকশা বাস্তবায়নে।’

এদিন সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম