বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট আটক, বাড়ি তার কলারোয়ায়

যশোরের শার্শায় সুরাইয়া আক্তার মিষ্টি (২০) নামে ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট আটক করেছে পুলিশ।

আটক ভুয়া মহিলা ম্যাজিষ্ট্রেট মিষ্টি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের চারা বটতলার পুটনি গ্রামের আব্দুর রহিমের মেয়ে।

শার্শা থানার এসআই তারিকুল ও উলাশী বাজার কমিটির সভাপতি জামাল উদ্দিন পিপুল বলেন, মঙ্গলবার সকাল ১১টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের উলাশী বাজারে একটি ছোট মাইক্রোবাস থেকে নেমে বাজারের সিরাজ উদ্দিনের মুদি দোকান, মনিরুজ্জামানের ফোন-ফ্যাক্সের দোকান, নেয়ামত আলীর ডিপার্ট মেন্টাল স্টোর, ইমান হোসেনের চায়ের দোকানসহ আরো কয়েকটি দোকানে ঢুকে সুরাইয়া আক্তার মিষ্টি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকান মালিকদের ফ্রিজ খুলতে বলেন এবং মেয়াদোত্তীর্ন মালামাল থাকলে দোকান মালিকদের নামে মামলাসহ বিভিন্ন ধরনের শাস্তির হুমকি দেয়। তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে দোকান মালিকদের একজন শার্শা থানায় পুলিশকে ফোন দিয়ে জানানোর পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে কথিত ভুয়া মহিলা ম্যাজিষ্ট্রেট নামধারী সুরাইয়া আক্তার মিষ্টিকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক সুরাইয়া আক্তার মিষ্টির কাছে একটি ডায়েরি, একটি নোট বুক ও ব্র্যাক এনজিওর একটি পরিচয়পত্র পাওয়া যায়।

পুলিশ সূত্র জানিয়েছে, ইতোপুর্বে তাকে নাভারণ বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে রিসিপশন বিভাগে চাকরি করত বলে প্রমাণ মিলেছে।

এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে এসআই তারিকুল জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা