বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১২৫ টাকায় সয়াবিন তেল বিক্রি সম্ভব : গোলাম রাব্বানী

রফতানিকারক থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত সব ব্যয়ভার বহন ও সম্ভাব্য মুনাফা যোগ করেও ১২৫ টাকা লিটারে ভোক্তাপর্যায়ে সয়াবিন তেল দেওয়া সম্ভব বলে মনে করছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

রোববার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তেল আমদানির খরচের চিত্র তুলে ধরে তিনি এ কথা বলেন।

রাব্বানীর ফেসবুকের স্ট্যাটাসটি তুলে দেওয়া হলো-
বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন সংবাদমাধ্যমে দেখছি, আমদানিকারক ও মন্ত্রণালয় কর্তৃপক্ষ সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বিশ্ববাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, জাহাজ ভাড়া বাড়ার কথা উল্লেখ করে দায় এড়াতে মরিয়া!’
জাস্ট কিউরিসিটি থেকে গতকাল পরিশোধিত সয়াবিন তেলের পাইকারি মূল্য যাচাই করতে ‘গ্লোবাল এক্সপোর্ট ইমপোর্ট কমোডিটিতে’ সয়াবিন তেলের পাইকারি মূল্য যাচাই করতে মেইল করেছিলাম। মেইল এড্রেস: [email protected] তাদের রিপ্লাই থেকে জানলাম- যুক্তরাষ্ট্র থেকে প্রতি মেট্রিক টন (১০০০ লিটার) পরিশোধিত তেলের মূল্য ৬৫০ ডলার, অর্থাৎ ৬৫০×৮৬ = ৫৫ হাজার ৯০০ টাকা, লিটার প্রতি মূল্য- ৫৫ টাকা ৯০ পয়সা।’

এর সঙ্গে শিপিং খরচ প্রতি মেট্রিক টন- গড়ে ৬৫ ডলার অর্থাৎ (৬৫×৮৬) = ৫,৫৯০ টাকা, লিটার প্রতি- ৫ টাকা ৬৯ পয়সা। মাদার ভ্যাসেল থেকে লাইটারে এবং লাইটার থেকে নির্ধারিত জেটিতে কন্টেইনারে লোড-আনলোড খরচ লিটার প্রতি গড়ে ৫ টাকা। বোতলজাতকরণ বা প্যাকেজিং খরচ প্রতি লিটারে সর্বাধিক- ১০ টাকা। চট্টগ্রাম থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহন খরচ- লিটারপ্রতি সর্বোচ্চ ৫ টাকা। পরিশোধিত ভোজ্যতেলের আমদানি শুল্ক- ১৪ শতাংশ হিসেবে প্রতি মেট্রিকটনের শুল্ক- ৭,৮২৬ টাকা, যা লিটার প্রতি দাঁড়ায় ৭ টাকা ৮০ পয়সা। এর সঙ্গে যদি আমদানিকারক (১০ টাকা) ডিপো (৫ টাকা) ডিলার (৫ টাকা) পাইকার (৫ টাকা) খুচরা (১০ টাকা) সবার মুনাফা ধরে যদি লিটার প্রতি আরও ৩৫ টাকা যোগ করি, তাহলে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত, লিটার প্রতি তেলের মূল্য দাঁড়ায়- ৫৫.৯০+৫.৫৯+৫+১০+৫+৭.৮০+৩৫=১২৪.২৯ টাকা।’

রফতানিকারক থেকে ভোক্তার কাছে পৌঁছানো অবধি সব ব্যয়ভার বহন ও সম্ভাব্য মুনাফা যোগ করেও লিটার প্রতি ১২৫ টাকায় সয়াবিন তেল পৌঁছানো সম্ভব। প্রয়োজন শুধু ইতিবাচক মানসিকতা, সদিচ্ছা, সততা ও দেশপ্রেম।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী