বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাস্ক না পরার মতো পরিবেশ হয়নি, করোনার নতুন ধরনের শঙ্কা রয়েছে

করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (০৬ মার্চ) দুপুরে ২টায় কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে সংস্থাটির মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, এখনই মাস্ক খুলে ফেলার মতো (না পরার মতো) কোনো কিছু হয়নি।

তিনি আরও বলেন, বর্তমানে ওমিক্রনের মাত্রা আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। এখন যে শনাক্ত হচ্ছে তার সবই প্রায় ওমিক্রন। স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া অন্য কোনো উপায় এখনো নেই। দীর্ঘমেয়াদি আমাদের এগুলো পালন করতে হবে। এখনই মাস্ক খুলে ফেলার মতো কিছু হয়নি। আমরা দেখেছি, ইতোমধ্যে অনেকেই ভাবছেন ওমিক্রনের প্রভাব কমে গেছে। ফলে স্বাস্থ্যবিধি মেনে চলছে না। মাস্ক খুলে ফেলার পেছনে যুক্তি দিচ্ছেন। আমাদের খেয়াল করতে হবে, গতকালও ১৩ জন মানুষ মারা গেছেন। ৩৬২ জন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্যের এ কর্মকর্তা বলেন, ভাইরাসের মিউটেশন হচ্ছে, ভাইরাসের এখনো ইভল্যুশন হচ্ছে। আবারও নতুন করে কোনো ভ্যারিয়েন্ট আসবে কি না সে শঙ্কাটা থেকেই যাচ্ছে। ওমিক্রনের যেসব নতুন নতুন উপধরন বিএ.২ বা অন্য কিছু, তা চলে আসার সম্ভাবনা থাকবে। আমাদের যেসব রিস্কি গ্রুপগুলো আছে ডায়াবেটিস, হাইপার টেনশন, ক্যানসারের রোগী স্টেরয়েড পাচ্ছেন তাদের ক্ষেত্রে ওমিক্রন সিরিয়াস আক্রান্ত করতে পারে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। তবে এবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহতবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান