শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিপুল পরিমান টিসিবি’র ভোজ্য তেল জব্দ, ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ টিসিবি’র ভোজ্য তেল জব্দ করা হয়েছে। এসময় ভোজ্য তেল মজুদ রাখার অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে মুল্য তালিকা না টাঙানো, অস্বাস্থ্যকর খাবার পরিবেশনাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে শহরের অদূরে কদমতলা বাজারসহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি-পরিচালক নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের অদূরে কদমতলা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ও সজীব তালুকদারের সমম্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মুল্য তালিকা না টাঙানোর অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয় কদমতলা বাজারের টিসিবি’র ডিলার রাসেল এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সিরাজুল ইসলামকে। পরে অভিযান চালানো হয় মেসার্স মায়ের দোয়া বাণিজ্য ভান্ডারে । সেখানে ২লিটারের ২শ’ ০৭ বোতল টিসিবি’র ভোজ্য তেল ও টিসিবি’র ভোজ্য তেলের কয়েকশ’ খালি বোতল রাখার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক হাজী আনছার অলীকে ২০ হাজার টাকা জরিমানা ও ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

নাজমুল হাসান আরও জানান, কদমতলা বাজারে অভিযান পরিচালনার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একক অভিযান পরিচালিত হয় সাতক্ষীরা শহরে। অভিযানে ডিপফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একসাথে রাখা ও মুল্য তালিকা না থাকার অভিযোগে ২ হাজার টাক জরিমানা করা হয় শহরের হাটের মোড় এলাকায় অবস্থিত ঠিকানা হোটেলকে। এছাড়া মিষ্টি তৈরিতে সাইট্রিক এসিডও স্যাকারিন মেশানোর অভিযোগ ২ হাজার টাকা জরিমানা করা হয় বাঙ্গালের মোড় এলাকায় অবস্থিত আল-আমিন হোটেলকে। সমগ্র অভিযানে তিনিসহ ক্যাবের প্রতিনিধি সাকিবুর রহমান বাবলা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস